Profile Photo

Golam KibriyaOffline

  • golamkibriya
  • Profile picture of Golam Kibriya

    Golam Kibriya

    4 years, 7 months ago

    ” নিষ্ঠুরতম পৃথিবীতে জন্ম নেওয়া ও পাপ জন্ম দেওয়া পাপ ”

    সত্যি কথা বলতে পৃথিবীতে কেউ কারোই নয়।যাকে নিয়ে আপনি ৫০ বছর সংসার পেতেছেন সে আজ আপনাকে বাড়ির থেকে বাহির করে দিয়েছে। আপনি নিজে না খেয়ে যাদের কে খাওয়ালে আজ তাঁরা আপনাকে খাবার দেয় না।তাঁরা ও আপানকে বাড়ির থেকে বাহির করেতে সাহায্য করেছে।
    সত্যি কথা বলতে আজ আমি মানুষ হিসেবে লজ্জিত মুখ থুবড়ে পড়েছে দিগন্তের মাঝে। এই পৃথিবীর মানুষের কোন মূল্য নেই কারো কাছে। যাদেরকে আপনি না খেয়ে না পরে মানুষ করেছেন তারা আপনাকে ঘর ছাড়া করলো। বন্যা বৃষ্টি শীত উপেক্ষা করে তাদেরকে মানুষ করেছেন।ঠিক তারা আপনাকে এই প্রবল স্রোতের মাঝে ঠেলে দিয়ে ঘরের মধ্যে আরাম আয়েশ করতে আছেন।

    যাকে নিয়ে ৫০ বছরের সুখ দুঃখের গল্প করতেন! আজ সেও আপনাকে ঘর থেকে তারিয়ে দিয়েছে। স্বপ্ন দেখেছেন অজানা সুখের প্রতিজ্ঞা করেছেন দুজনে কখনো কেউ কাউকে ছেড়ে যাবে না।কথা ছিলো সুখ দুঃখ ভাগাভাগি করে নিবেন। কিন্তু যে-ই সুখের আসায় ঘর বাদলেন সেই সুখ থেকে আজ আপনি বঞ্চিত ।

    আজ আপনি হলেন পথের পথিক অবহেলিত পঞ্চচূড়া । মানুষ্যত্ব হলো মানুষের বড় জ্ঞান। আপনি আপনার সন্তানদেরকে ঠিকই সুশিক্ষা দিয়েছেন কিন্তু আজ তারা কান কথার কারণে আপনাকে ঘর থেকে বাহির করতে বাধ্য হয়েছে।

    আপনার সন্তান যেই দিন জন্ম যেই হয়েছিলো সেই দিন যদি একাট নারিকেল গাছ অথবা সুপারি গাছ লাগাতে। দেখতে আজ কে আপনাকে বেশি ভালোবাসে। আপনার সন্তান আজ আপনাকে খাবার দেয় না। ঠিক নারিকেল গাছ আর সুপারি গাছ প্রতি বছর কিছু পরিমাণে ফল দিতো।যা দিয়ে আপনার দিব্যি চলে যেতো আজকের কষ্টের দিন গুলো।

    আজ সন্ধ্যায় আমি চরফ্যাসন উপজেলায় গিয়েছিলাম একটা কাজে।দেখি একটা বৃদ্ধা লোক বিছানা তৈরি করতে আছে রাতে থাকবে তাঁর জন্য। আমি একটু কৌতুহল হয়ে কাছে গিয়েছিলাম দেখতে তারপর তাকে জিজ্ঞেস করলাম কে সে..? কোথায় থেকে আসলো..? বৃদ্ধা কান্না বিচলিত চোখে তাকিয়ে বললো বাবা আমার নাম মোঃ খলিল বাড়ি ওসমানগঞ্জ ২ নং ওয়ার্ড।বললাম তাহলে বাড়িতে না গিয়ে এখান কেন..?
    বৃদ্ধা বললো তার স্ত্রী ও ছেলের বউ সহ ছেলেরা বাড়ি থেকে বাহির করে দিয়েছে। তাঁর পারে বললাম চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে গিয়েছিলেন উত্তর বললো গেলাম বাবা তারা বলে দিলো কিছু করতে পারবে না।তারা বললে ইউএনও সাহেবের কাছে বিচার দিতে। ঠিক তাদের কথায় বৃদ্ধা ইউএনও সাহেবের কাছে আসলেন।স্যার একটা কাগজে চেয়ারম্যান বরাবর চিঠি লিখেছেন বিষয়টি দেখার জন্য। কিন্তু চেয়ারম্যান সাহেব গঠনা তদন্ত না করে বললো আপনার বিষয়টি আমি নির্বাচনের পরে দেখবো। চেয়ারম্যান সাহেব পারতেন তার ছেলেদের ডেকে এনে বিষয়টি সমাধান করতে।

    আজ বৃদ্ধা নিজের গায়ের জামা কাপড় বিক্রি করে ৩০০ টাকা পেয়ছেন তার পরে গাড়িতে করে ওসমানগঞ্জ থেকে আসলে চরফ্যাশনে।এসে হোটেল দুপুরের খাবার খেয়েছেন।

    বৃদ্ধা আজ কয়েকদিন বাড়ি থেকে বাহির আছেন ঠিক মতো খাওয়া দাওয়া বা ঘুমাতে পারে না। এই শীতে বৃদ্ধা লোকটি উপজেলা চত্বরে সিঁড়ি কাছে শুয়ে আছেন।
    বিষটি উপজেলা প্রশাসন চরফ্যাসন ভোলা দৃষ্টিতে আনার জন্য আবেদন করলাম।

    5
    4 Comments

গোলাম কিবরিয়া

অনুভব আর অনুভূতি হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। ইচ্ছা শক্তি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করতে হয়।

আমার নাম গোলাম কিবরিয়া জন্মসাল ৮ই জুলাই ২০০০।বাবা আব্দুল আলিম মাতা জাহানারা বেগম।অল্প বয়সে মা চলে যায় পড়োপারে।মা ছিলেন ক্যান্সারে আক্রান্ত।  জন্মস্থান ভোলার জেলা লালমোহন উপজেলাধীন লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে।লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা কি তার পরে। চরফ্যাশন উপজেলার শূনামধন্য স্কুল চরফ্যাশন ট্যাফনাল ব্যারেট  সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাশ করি।ইন্টারমিডিয়েট চরফ্যাশন সরকারি কলেজের ব্যবসায় শাখা থেকে পাশ করি।অনার্স চরফ্যাশন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র। 

Friends

Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Sohel Khondokar
@sodeshi-sohel
Profile Photo
Anik Uddin
@anik123uddin
Profile Photo
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Profile Photo
ruba
@ruba91
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar