-
…. ” শিরোনামহীন প্রস্থান “…!
➖➖➖➖➖➖➖➖➖➖
মোঃ মনিরুজ্জামান খানকক্সবাজার !
দূরের সমুদ্র কিনারায় সূর্য ডুবু ডুবু।
ওদিকে সূর্যাস্ত, আর আমি সৈকতের
বালিতে ঢেউয়ের আক্রমণ এড়িয়ে
স্বযত্নে তোমার নাম লিখছি।
কিন্ত বোকা ঢেউ ধুয়ে মুছে সাফ
করে দিচ্ছে। মন খারাপ না করে
আবার লিখেছি। ঢেউ আবারও
মুছে দিয়েছে। আমার অক্লান্ত চেষ্টা
দেখে ভেংচি কাটে লাল কাকড়া।
মতিঝিল !
আকাশ ছোঁয়ার ইচ্ছে নিয়ে এখন আমি
দাঁড়িয়ে ঢাকার সুউচ্চ ভবনের ছাদে ।
সুপ্রভাতের আগে আগে বুক ভরে
অক্সিজেন নিয়ে উচ্চ স্বরে তোমার নাম
একের পর এক
ছড়িয়ে দেই দুরন্ত বাতাসে।
অথচ দখিণের হাওয়া ঝড়ো গতিতে
বারবার উড়িয়ে নিচ্ছে তোমার সুনাম।
নীল আকাশে কালো মেঘের নিশানা।
শাহবাগ !
দুধ সাদা চাদর পাতা বিছানা ।
ঘুমের কোন লক্ষণ নেই দু’চোখে,
গভীর রাতে নাকি কেউ মিথ্যে বলে না।
সমগ্র অস্তিত্ব দিয়ে কোন কারুকার্য ছাড়া
আমার হৃদয়ে শুধু তোমার ছবি চিত্রায়িত।
ভাবাবেগে হঠাৎ হৃৎকম্পন বন্ধ হয়ে যায়।
চলে যাবার সময় মনে পড়ে,
তোমার নিষেধাজ্ঞায় বলতে পারিনি –
কী প্রচন্ড ইচ্ছে নিয়ে আমি
তোমাকে ভালবেসেছি।
অবশেষে অপুরণীয় ক্ষতি সহকারে
আমার প্রস্হান।
শুধু তুমি রয়ে গেলে একা !!!!4 Comments

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


তোমার নিষেধাজ্ঞায় বলতে পারিনি –
কী প্রচন্ড ইচ্ছে নিয়ে আমি
তোমাকে ভালবেসেছি।
অবশেষে অপুরণীয় ক্ষতি সহকারে
আমার প্রস্হান।
শুধু তুমি রয়ে গেলে একা !
খুব ভাল লাগল লাইনগুলো। অসম্ভব সুন্দর কবিতা।