Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 9 months ago

    শিরোনামঃ হয়ে গেছি বন্য,
    কলমেঃ প্রবক্তা সাধু,
    (চতুর্দশপদী)
    —————–
    মনে হয় আমি যেনো হয়ে গেছি বন্য
    না মানুষ নয় পশু হয়তো বা অন্য,
    আচরণ ব্যবহার অতিশয় দৈন্য
    যার যেটা মন চাহে তাই করে গণ্য।
    দেহখানি মানুষের অন্তঃটা চিনিনা
    পাপ কিনি ঘড়া ভরে পূণ্যটা কিনিনা,
    সমাজের রীতিনীতি কিচ্ছুটি মানিনা
    কিতাবের সুধা বাণী পড়িনি জানিনা।

    মরণের ভয়ে ভীত হইনা তো আমি
    অহিতের তরে তাই রতো দিন যামি,
    পরকাল কাকে বলে সব ইহকালে
    করি আমি তাই শুধু যা লেখা কপালে।
    একদিন চলে যাবো চিতাতে কবরে,
    পরে কি হবে না হবে কাজ কি খবরে।
    ————————
    ১২/১১/২০২১

    14
    10 Comments
Skip to toolbar