Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • স্বার্থপর মা
    ******** স্মৃতি রানী রত্না

    তুমি কেনএতটা বেঈমান হলে?
    আমাকে একা করে কি এমন শান্তির
    খোঁজে ওপার গেলে চলে।

    আমি কি দুষ্ট ছিলাম ভারি?
    একটু কথা বলনা মাগো,
    আর দিওনা আড়ি।।

    সবাই কাঁদছে কেনো মাগো?
    আমিও কাঁদি! অথচ
    তুমি চুপটি করে আছ।

    আমি নাকি ছিলাম তোমার সব?
    আমিতো ছিলাম, তবু কি ছিল
    তোমার না পাওয়ার অভাব।

    কি এমন কষ্ট ছিল তোমার?
    তুমি আমার মুখটি দেখেও
    ভুলতে পারলেনা মাগো।।

    কি এমন ভুল করেছি আমি?
    তোমায় মিষ্টি সুরে ডাকার আগেই
    অনেক দূরে চলে গেলে তুমি।।

    কেন বঞ্চিত করলে আমায়?
    তোমার ভালোবাসার কোমল পরশ,
    আজ হতছানি দেয় আমায়।।

    তুমি কি ছিলে আবেগ হিন?
    বোঝার আগে দুরে ঠেলে দিলে মা,
    জীবনটা আমার করলে অর্থহীন।

    কেন আনলে পৃথিবীর বুকে?
    যদি তেমাকে ছারা এতটা পথ
    পাড়ি দিতে হবে ধুকে ধুকে।

    হাতটা কেন ছেড়ে দিলে তুমি?
    ইচ্ছে ছিল তোমার আঙুল ধরে
    গুটি পায়ে হাটতে শিখবো আমি।।

    তুমি নিস্তব্ধ কেন হলে?
    তোমার কোলো শুয়ে চুপটি করে,
    ঘুমপাড়ানি গান শুনার আগে।

    তুমি কেন এতটা আঘাত দিলে?
    যে আঘাত সইতে পারনি তুমি,
    তা আমি এতটা পথ বইবো কেমন করে।।

    পিপাসা পেলে কার কাছে যাব?
    হাতগুলো এখনো কোমল,
    কেমন করে নিজ হাতে খাব।।

    মাগো কেমন করে দেব এ পথ পাড়ি?
    বড্ড একা একা লাগে,
    সারা ঘর তোমায় খুঁজে ফিরি।

    কে বুঝবে কোমল মনের কথা?
    মুখের ভাষা শিখতে পারেনি,
    কি করে বলব মনের কথা।।

    কেন তুমি হারিয়ে গেলে? শুন্য করে ঘর
    তুমি যে নিষ্ঠুর, তুমি প্রতারক,
    তুমি যে বড্ড স্বার্থপর।।

    উৎসর্গ: 💔কাকলি বর্মন চৈতিকে💔
    😂ভাবনায় বিদু😂

    1 Share
    20
    16 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar