Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • আমি বেশ্যাকে ভালোবাসি।
    ভবের তালে

    আমি এক বেশ্যাকে ভালোবাসি
    সমাজের দায়ে তাকে নামতে হয়
    আর ফোঁটাতে হয় পরিবারের হাসি
    ভাগ্যকে মেনে নিয়েই তার চলতে হয়।

    মেয়েটা আজকাল ভালো হতে চায়
    কিন্তু একবার যদি কোন দাগ লেগে যায়
    তবে সে দাগ মৃত্যু পর্যন্ত তাড়া করে
    আর তিলে তিলে অন্তরাত্নাকে পিষে মারে।

    একদিন ভুলেই যায় যে তারও মন ছিলো
    স্বপ্ন ছিলো এবং স্বপ্নের মানুষও ছিলো
    কিন্তু মনের মানুষকে পাথর চাপা দিয়ে
    চলতে হয় কামনার স্পর্শ নিয়ে দেহ বয়ে

    আজও কারো ভালোবাসায় অশ্রু ঝড়ে
    কিন্তু সমাজ কি তাকে স্বাধীন ছাড়ে?
    পুরুষরা হাজারোবার দেহ নিয়ে খেলে
    তবুও কুমার হিসেবেই পরিচিতি মিলে।

    অন্তত তাদের চেয়ে ঢেড় ভালো
    যাদের দেখানো কুমারিত্ব আর ভেতরে কালো
    মিথ্যের চাদরে প্রতিদিন খুন করে হাজারো মন
    পর্দার আড়ালে ভদ্র সেজে করে চলে মনোরঞ্জন।

    ন্যকামোমুক্ত আমার হৃদয়ের নারী
    ভালো হয়ে গিয়ে হতে চায় সংসারী
    কেবল আমার জন্যই যে এখন বাঁচতে চায়
    সমাজ কি বলে তাতে আমার কি এসে যায়?

    6
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar