-
গোর খনকের ইশারা
কলমে : ইমতিয়াজ আহসান
সময় : ২৭/০২/২০২১
রাতের নিস্তব্ধতা ভেদ করে ছুটে চলছে লাশবাহী এম্বুলেন্স..
একটা নিথর দেহ পরে আছে, নিঃস্তব্দ
অনেক স্বপ্ন ছিল যার..
মৃত্যু যে এভাবেই কেড়ে নেবে জেনেও সে ছুটছিল অবিরাম।
পাশ কেটে যাচ্ছে বুনো জঙ্গল, মায়া হরিণ, অবাধ্য নদী, বেনিয়ানদের স্হাপনা..
নিথর …হিম শীতল ..লাশ…
কতো গল্প, কতো অপেক্ষা, লুকোচুরি …
সব নিথর পরে রয়।
ছুটে চলেছে হাইওয়ে ধরে লাশবাহী গাড়ি।
একদা স্বপ্ন বুনন হতো যে ফসলি জমিতে
আজ সেটা লবনের মাঠ।
কান্না গুলো ধরে আসে, পাশ কাটিয়ে চলে যায় যাএীবাহি গাড়ি।
যেখানে বোনা হচ্ছে আজ নতুন কোন স্বপ্ন,
পূর্বাকাশ সফেদ হয়ে আসে আততায়ী কোন এক আলোয় …
লাশটা নিথর পরে রয় গোরখনকের শেষ ইশারায়।6 Comments
Friends
Mitul hasan
@mitul
Fazilatunnesa Nadia
@nadia-2
Redwan Khan
@redwan-khan
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
TARIN
@tarin
Pritam Biswas
@pritam-biswas
মাহ্দী সাকিব
@mahdi-sakib
বিপুল চন্দ্র রায়
@sreebipulchondrorayraygmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir



খুব ভালো লাগলো আপনার এই লেখাটি পড়ে, এমন উচ্ছ্বাসে আরো হোক সৃষ্টি নতুনের আহবানে কবি, রাখো নতুন বরোষায় দৃষ্টি।