Profile Photo

Rahnuma NiraOffline

  • tamannahtasneem90
  • Profile picture of Rahnuma Nira

    Rahnuma Nira

    4 years, 6 months ago

    হারানো খুকির বিকেলবেলা

    “কুড়ি বছর,কুড়ি বছর হয়ে গেল আজ এই দিনে তোকে আমি হারিয়ে ফেলেছিলাম। এই কুড়ি বছরের মধ্যে অতিবাহিত তোর প্রতিটা জন্মদিন তুইহীনা কাটিয়েছি।জানিনা আরো কত বিকেল আমায় এভাবে কাটাতে হবে।”জানালার বাহিরে আকাশের পানে তাকিয়ে একান্ত আপন মনে কথাগুলো বলছিলেন খুকির বাবা। দরজায় কড়া নাড়ছিল কেউ একজন।
    “কেউ আছেন?”
    “কে,কে এসেছে? আমার খুকি!খুকি তুই এসেছিস মা?” বলতে বলতে দরজা খুলতে এগিয়ে এলো খুকির বাবা। দরজা খুলে দেখে কেউ একজন হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে ।
    “আপনি কি শহীদ কাকু? আমি নীলা। বাবা আমাকে একটি চিঠি দিয়ে পাঠিয়েছেন।
    “এসো মা, ভেতরে এসো ,বসো।”
    “না কাকু ,এখন আর বসবো না। এটা দেয়ার জন্যই এত দূর আসা।এই নিন কাকু চিঠিটা।
    এবার তাহলে আসি?”
    “আজ একটা বিশেষ দিনে তুমি এসেছো। আমার যে তোমার কাছে একটা অনুরোধ রয়েছে মা।”
    “কি অনুরোধ, কাকু? বলুন!”
    “আমার সঙ্গে এক কাপ চা খাওয়া যায়, মা? আজ আমার খুকির জন্মদিন আর আজকের এই দিনেই আমার খুকি হারিয়ে গেছে আমার চোখের আড়ালে।প্রতিবছর জন্মদিনে ওর একটা বায়না ছিলো আমার হাতে তৈরি এক কাপ চা খাওয়া।”
    “বেশ তো, আমি আপনার হাতের তৈরি চা খাবো।তবে আজকের দিনের জন্য তুমিও না হয় তোমার এই খুকির সাথে এক কাপ চা খাওয়ার মুহূর্ত ভাগ করে নিও।”

    9
    3 Comments
Skip to toolbar