Profile Photo

কাব্যOffline

  • Fowziaafrin
  • Profile picture of কাব্য

    কাব্য

    • 4 years, 11 months ago

    “ফেরারী মন”

    ফেরারী এ মন
    খোঁজে তোমায় সারাক্ষণ,
    সবকিছু বুঝেও
    না বোঝার ভান করে।

    এ মন জানে
    তুমি ফিরবেনা কভু,
    তবুও তোমার অপেক্ষায়
    কাটায় প্রহর।

    ফেরারী এ মন
    খোঁজে তোমায় সারাক্ষণ।
    এ মন জানে
    তুমি এখন আমায় চাও না
    তবুও জেনে,
    না জানার ভান করে।

    ফেরারী এ মন বুঝতে চায় না
    তোমার ক্ষুদ্র জীবনে আমি যে মূল্যহীন।

    এ ফেরারী মন জানে
    শত চেষ্টা করেও
    ফেরানো যাবে না তোমাকে আর।

    তাও বুঝে না বোঝার ভান করে,
    বোকা ফেরারী মন আমার!

    -ফৌজিয়া

    8
    6 Comments

Friends

Skip to toolbar