Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    4 years, 7 months ago

    “পুরনো প্রলাপ”––
    লেখা––”রুবা”
    তারিখঃ–২৮/০২/২১

    ২৪ ঘন্টা তোমাকে দেখিনা–
    আফসোসের পুরনো স্ট্যাটাস।

    যেনো শূন্য হৃদয়ের আস্ফালন–
    প্রেম বিনা মরনের আভাস।

    বললাম যখন, পুরনো প্রলাপ–
    হাসলে তুমি –জানালে,
    করবেনা কথার খেলাপ।

    ভাবি আমি, এমনই হয় বুঝি–
    অবাধ প্রেমের প্রকাশ!

    আমি কি আর এতো অবুঝ?
    আর যাবো বেলতলায়?

    আমি নাকি প্রাণের খোরাক,
    কথা নয় যেনো মুক্তোর ভান্ডার।

    কি সাধ্য না হয়ে মাতাল উন্মাদ?
    শুনেছি আগেও এমন কথার ধার।

    মনে জায়গা নিয়ে করে সব উজার,
    অনুভূতি হারিয়ে হয় জীবনটা বিরান।

    সময়ে শুকুনেরা চায় নতুন শিকার,
    স্বার্থ আর প্রেমে জিতে যায় স্বার্থপর বাজ।

    মরো তুমি হোক তোমার নিপাত,
    আমি নই অমানুষ এই দোয়া করার।

    একাকিত্ব চির সবুজ বন্ধু আমার –
    সাধ্য নেই তার আমাকে ছেড়ে যাবার।

    চিনেছি তাঁদের যারা ধরে জলের আকার,
    প্রতি পাত্রে হয় যাদের সমান আচার।

    ধরি মাছ না ছুঁই পানি চমৎকার,
    হাসি পায় দেখে সব প্রেমের বাহার।

    আজ হাতে শক্তি আছে নিজেকে টানার,
    হিমালয় ও হেরে যাবে আমাকে হারানোর চেষ্টায়।

    আনন্দেরা আছে সাথেই যদিও নিরাশার,
    ভাবনার জগতে নিঃশব্দ পৃথিবী ভিষণ আপনার।।

    9
    7 Comments
Skip to toolbar