Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 7 months ago

    প্রেমের সংজ্ঞা———–

    এটাতো একলা একটা হৃদয়; কোনো মহাকাশ নয়,
    ছোট্ট ছোট্ট সব অভিমান; সুখ জাগানিয়া নয়।
    তারপরেও সুযোগ আসে; হিয়ার চতুরতায়,
    সত্যি প্রেমের প্রলাপ শোনে; মনের বর্বরতায়।
    প্রেমের সংজ্ঞা কে দিতে পারো
    আমিতো পারিনা মোটে,
    তুমি যদি পারো বলোনা আমায়
    কপালেতে যদি জোটে।।

    যতদিন যায় ততবেশী দেখি; নতুনের রং পেলব,
    মানেনা কিছুই ঘর সংসার; বেদনা বিলাসী তলব।
    ভেঙে যায় গোটা সমাজের রীতি; ছন্নছাড়া সবাই,
    লাজ লজ্জার নেইতো বালাই; আগুন্তুকের সানাই।
    প্রেমের সংজ্ঞা কে দিতে পারো
    আমিতো পারিনা মোটে,
    তুমি যদি পারো বলোনা আমায়
    কপালেতে যদি জোটে।।

    যত ঝড় আসে মোকাবিলা করি; শক্ত কঠিন হাতে,
    (জানি) দূ্র্যোগ কেটে আসবে সুদিন; সূর্য সকাল প্রাতে।
    তবু বুঝিনা কেন যে মানুষ; হারায় ভালবাসা,
    নিজের ঘরটা ভেঙে বানায়; বাবুই পাখীর বাসা।
    প্রেমের সংজ্ঞা কে দিতে পারো
    আমিতো পারিনা মোটে,
    তুমি যদি পারো বলোনা আমায়
    কপালেতে যদি জোটে।।

    ©️ বাপ্পী খান

    7
    4 Comments
Skip to toolbar