Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • দেহ শৎকার

    অন্ধত্ব হতে দাও মুক্তি
    কর বন্ধ দু চোখ
    ভেদ কর দুর্বেধ্য যুক্তি

    নিমিষেই পাড়ি দাও সৃষ্টি
    হও আরোহী অশরীরী অদৃশ্যের
    খুলে যাক অন্তদৃষ্টি

    ভেঙ্গে দাও অজ্ঞতার সংজ্ঞা
    করো প্রজ্ঞা মানবেনা কভু
    স্রষ্টাহীন সৃষ্টির আজ্ঞা

    বন্দিশালায় আত্না অবরুদ্ধ
    করে যুদ্ধ বিদ্ধ করো ইর্ষা
    মারো বর্ষা আমিত্বকে, করো শুদ্ধ!

    নির্জনে শেখো গর্জন
    করো বর্জন অগ্নি উপার্জন
    তবে নির্ভয়ে জয় হবে অর্জন।

    ভাঙবে শেকল হবে বিকল দেহ যন্ত্র
    ধকল ভুলে জপবে অসীম লাভের মন্ত্র
    সূক্ষ জগৎে স্বাধীন যাত্রা যত্র -তত্র

    সসীম সীমাবদ্ধতা থেকে পাবে নিস্তার
    বিস্তার হবে ক্ষমতার ভক্তির শক্তিতে
    সিক্ত হবে স্বত্তা, হবে প্রকৃত দেহ শৎকার।

    ©ঠিকানাহীন অরণ্য #ভিটি

    8
    5 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar