Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    প্রতীক্ষায়

    চেয়ে আছে নীল সোহাগী খোলা দরজায়
    প্রাণের ভ্রোমর আসবে কবে খিল দেবে সেথায়
    কতদিন আর বসে থাকা যায় সাজিয়ে বাসর
    রাতের পাখি জেগে বসে রয় উঁকি দেয় সেথা ভোর।

    জীবনের এক মায়াবী প্রান্তে বসে বসে দিন গোনা
    ধৈর্য আজ অধৈর্য বড়ই আর কত প্রবোধ শোনা?
    তবু জানি সে আসবেই নীড়ে পাড়িয়ে দিবে ঘুম
    কত রাত জেগে তার আশাতেই চোখদুটি নির্ঘুম।

    এসো এসো হে হৃদয় আমার দেখো এ বদনখানি!
    তুমি ছাড়া নেই প্রানস্পন্দন এলোমেলো হই আমি
    অনন্তকাল তোমাকে নিয়ে জীবন চলতে চায়
    বসে আছি তাই আঁচল বিছায়ে তোমার প্রতীক্ষায়।

    9
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar