-
আস্তিক নাস্তিক
সঞ্জিত তির্কী কাব্যিক
একটা শব্দ নিয়ে সবাই মত্ত ধর্ম হচ্ছে মূল অস্ত্র।
আজ মানুষে মানুষ হচ্ছে ছিন্নভিন্ন
আস্তিকের বলছে পৃথিবী আজ নাস্তিকের ছড়াছড়ি।
নাস্তিকের মুখে শুনিনি কখনো মানুষের মাঝে ভেদাভেদি।
আস্তিক নাস্তিক শব্দ নিয়ে করছে সবাই কড়াকড়ি।
নাস্তিকের ব্যাখায় বিশ্ব আজ উন্নতির পথে
জয় করেছে পাহাড়সম বিশ্বের যত বাঁধা।
পুঁজিবাদী,সামন্তবাদ ধ্বংস করে গড়ছে তারা সমাজতান্ত্রিক।
সমান অধিকার বিশ্বাসী তারা এ হচ্ছে তাদের মর্মকথা।
সর্বহারার মুখে হাসি ফুটায় নাস্তিকের দল।
বাক-স্বাধীনতা দিয়েছে আমায় মানবতার এ মুক্তিকামী।
মৌলবাদীরা বলছে নাস্তিকের রক্তে ধর্ম হবে পবিত্র।
তাই করছে তারা মানুষ খুন বেহেশতের জন্য।
বেহেশতের পথ সুগম করতে মত্ত তারা অসুরীয় নৃত্যে।
মন্দির করছে ভাঙ্গচুর,পাড়ায় পড়ছে আগুন
আগ্নেয়গিরি মত পুড়েছে সেই আবাস গুলো।
মৌলবাদীর দল শতাব্দীতে হত্যাযজ্ঞ চালাচ্ছে।
হাতে তাদের একবিংশ শতাব্দীর অস্ত্র, মস্তিস্কে সপ্তম শতাব্দীর অজ্ঞানতা।
মন্দিরে নমঃশুদ্রের হয়নি আজ ঠাঁই
ছুঁতমার্গের এ প্রথা হ্নদয়বিদারক ভাই।
প্রসাদ পায়নি আজ সেই ক্ষুদ্রাত মানুষ
তেলের মাথায় তেল দিয়ে প্রসাদ হয় উধাও।
মন্দিরে আজ পড়ছে তালা,ভগবান আজ বদ্ধঘরে
স্নান করে,খাবার খায়,শয়ন করে একি অদ্ভূত খেলা।
জ্যান্ত ভগবান পায়না কিছু মন্দিরে দ্বারে গিয়ে।
মঠ করেছে আস্তিক ভাই বর্ণবাদ দিয়ে
একেক মঠে একেক ভগবান রয়েছে আজ বসে।
ভগবান নিয়ে করছে মারামারি বিভিন্ন মতান্তরে।মানুষে মানুষে করছে ভেদাভেদ এ কি তাদের ধর্মের ভেদ?
গৌরিক পোশাক পরিধান করে ধর্মের মর্ম শেখালো যেই মানব
ভুলে গেছে তার সেই অশীরীয় বাণী।
ধর্মের পতাকা তুলে সর্বাত্বক লেখেছিল বিবাদ নয়-সহতায়,বিনাশ নয় ভাববিনিময়, হিংসা নয় মানবতা।7 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


এটা কী রি-পোস্ট?