Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • Profile picture of ঠিকানাহীন অরণ্য

    আমি কবি

    আমি কবি
    ধারন করি বৈচিত্র ছবি
    আমি হাসি, কাঁদি, গাই, স্বপ্ন এঁকে যাই
    কবিতার মাঝেই জীবনের অর্থ খুঁজেপাই।

    আমি মানবতার বীজ বুনি নিজের মত করে
    আমি আত্মার প্রেমিক অভিমানী ভবঘুরে
    স্নারক চাইনা, মুকুট চাইনা আমার আমি নিজে
    চাটুকারিতার শ্রাদ্ধ করেছি- কি লাভ স্বীকৃতি খুঁজে

    আমি ঠাটিয়ে চড় দিই ধম্মোব্যবসায় তাই
    খোদার নামের দোকানেতে আমার কদর নাই
    মুক্তমনা শয়তানগুলোর কাছা খুলে দিই যখন
    ডলার কামাতে ব্যস্ত শান্তি আমায় শুনবে কখন?

    চটকদার রংধনুর নামে খোদা সেজে বসে যারা
    ভনিতা প্রেমের কাছে নিহত মূল্যবোধ সর্বহারা
    আমি ভালবেসে যাই আমার মত সমাজের কেন জালা
    একাকী আমি ভবের তালের বাজাই বেহালা।

    আমি কবি
    তাই ভাঙা হৃদয়ের অমানিশা কাটিয়ে
    উঠাই নতুন রবি
    আমি কবি।।।

    10
    3 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar