Profile Photo

মুজাহিদ মোঃ জিহাদOffline

  • Zihad
  • ||একাকিত্ব||

    একাকিত্বের একাগ্রতায় যে শহরে বাস করছে জোনাকিরা
    আমি সেই শহরের নেশায় বারবার ফিরে আসি।
    এই শহরে আমার মত বিষন্নতায় হারিয়ে গিয়েছে হাজার হাজার জোনাকি,
    আলো ছড়াচ্ছে মৃত্যুকূপে।
    সেইখান থেকে তেড়ে আসছে ভৌতিক চিৎকার।
    তোমার আমার প্রেমের অনুভূতিগুলোর মধ্যে হারিয়ে যাওয়া চিৎকার।
    শালিকের কিচিরমিচিরে হারিয়ে যাওয়া হর্ণ এর চিৎকার।
    মেঘের সাথে ভেসে যাওয়া যান্ত্রিক পাখির চিৎকার।
    এবং মহাজাগতিকের শূন্যতার চিৎকার।

    এখানে ভালোবাসা এবং নিষ্ঠুরতা একই পথের পথিক।
    সেই একই পথে হেটে যাচ্ছি আমি এবং আমার ছায়া,
    দুজন, দুজনের বিপরীতমুখী।
    মিশে যাচ্ছি আবার হারাচ্ছি শূন্যতার খোঁজে।

    একাকিত্বের শূন্যতা যা দিয়েছে, তা দিতে পারেনি প্রেমিকার যৌবনও।
    একাকিত্বের শূন্যতা যা দিয়েছে, তা দিতে পারেনি পৃথিবীর সকল বিলাসিতাও।
    একাকিত্ব! শৈশব এর মতই সুন্দর
    একাকিত্ব! মাতৃগর্ভে ঘুমিয়ে থাকার মতই সুন্দর
    একাকিত্ব! প্রেমিকার প্রথম মন ভাঙ্গার মত সুন্দর
    একাকিত্ব! পৃথিবীর সকল নিরবতার মত সুন্দর
    একাকিত্ব! পাহাড়ের কোলে, সাগরের পাড়ে দাঁড়িয়ে থাকার মত সুন্দর
    একাকিত্ব! মৃত্যুর কাছে আত্মসমর্পণ করার মত সুন্দর
    নিজের ছায়ার সাথে মিশে যাওয়ার মতই, একাকিত্ব…..! সুন্দর।

    9
    6 Comments
    • একাকিত্ব ভয়ংকর সুন্দর। ❤️

    • একাকীত্ব তোমাকে কিছু দেবে না, কস্ট ছাড়া। খুঁজে দেখো তাকে। পাবে নিশ্চয়।

    • @অভিমানী মন: আমাদের আসলে কোনোকিছু কষ্ট দেয় না। আমরা নিজেরা কষ্ট তৈরি করি।
      আর একাকিত্ব এবং কষ্ট এই দুই বাক্য দুই ধরনের অর্থ বহন করে। কিন্তু এই দুই বাক্যের মিশ্রণ ঘটে অনুভব এর মাধ্যমে। আমরা তখন কষ্ট পাই, যখন অনুভব করি। আমরা তখন-ই একাকিত্বে সুখ পাই যখন একাকিত্বে প্রশান্তি অনুভব করি। এখন আমরা এখানে একাকিত্বে কষ্ট অনুভব করলে একাকিত্ব আমাদের কষ্ট দিবে এটাই স্বাভাবিক।

Skip to toolbar