-
চিহ্ন থেকে সাহিত্য

চিহ্ন বিজ্ঞান বিকশিত হতে হতে ছাপাখানার যুগ থেকে সাহিত্য মানুষের হাতে হাতে চলে এসেছে। এখনতো সফট কপি সেলফোনে হাতের মুঠোয় রেখে পড়ে ফেলা যায়। আজকের সাহিত্য হচ্ছে চিহ্ন-বিজ্ঞানের অনুপম সৃষ্টি। নানান চিহ্ন সাজিয়ে লেখকরা গড়ে তোলেন সাহিত্য সম্ভার; যা জ্ঞান ও কল্পনাকে সহজেই অপরের কাছে পৌঁছে দেয়।
মৌখিক সাহিত্যের যুগে এই চিহ্ন ছিলো ‘ধ্বণি খন্ড’; যা জনজীবনের কথোপকথন থেকে সংগ্রহ করে গুরুগৃহে লালন করা হতো; যা পরবর্তিতে চিহ্নের দ্বারা সংরক্ষণ করা হয়; যা থেকে তৈরী হয় অভিধান। এভাবে গড়ে ওঠে ‘বর্ণ’ ও ‘শব্দ’; যা হয় লেখকের ভাব প্রকাশের অবলম্বন।
বলা হয় ‘শব্দই ব্রহ্ম’। শব্দই চিন্তার উৎস। যিনি শব্দের অর্থ ও ব্যঞ্জনা বোঝেন, তিনি সেগুলো সাজিয়ে গড়ে তোলেন ‘বাক্য’; যা সৃষ্টি।
শব্দ সীমিত; বাক্য অসীম।আগে শুধু ঈশ্বরই ছিলেন অর্থময় বাক্যের শ্রষ্টা। সভ্যতা বিকাশের ধারাবাহিকতায় প্রমিথিউস যেমন জিউসের কাছ থেকে আগুন চুরি করে মানুষের হাতে তুলে দিয়ে জগত আলোকিত করেছিলেন; তেমনিভাবে ঈশ্বরের ভান্ডার থেকে শব্দ ছিনিয়ে নিয়ে তা দিয়ে ‘কথাম্মৃত’ বানিয়ে মানুষকে পরমানন্দে ভাসিয়ে ত্রিনয়ন খুলে দেন কবিগন। এ কারণে কবিরা পাপী, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বি, কন্টকবিদ্ধ, সমাজ-বহির্ভূত।
এরাই অন্ধ হোমার, ঋষি বাল্মিকী, সক্রেটিস, চন্ডিদাস, কার্ল মার্কস, হাফিজ, রবীন্দ্র-নজরুল।
সাহিত্য সন্দেশ/ ৪16 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
MD MOHSIN Ali
@mdmohsinali
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
মো: মনিরুজ্জামান সারজিল
@zaman2802
Foyzur Khan
@foyzur-khan
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali



ভালো লিখেছেন।