Profile Photo

ঠিকানাহীন অরণ্যOffline

  • Vobertale.aranna
  • আমার মত আর কেউ ভালোবাসবেনা।

    তুমি কি আদৌ আমাকে রেখেছো মনে
    এখনও যখন তখন মনের গহীন কোনে
    তোমার ছবি ভেসে আসে
    মনে পড়ে যায়,
    স্নিগ্ধ সন্ধায়
    গানে গানে উঠতো খেলে
    চুপ করে থাকা পদ্নটাও
    তোমার সুরভীতে উঠতো হেলে
    তুমি বসতে আমার পাশে
    দেখতাম এক পলকে আমি
    মর্ত্তের মানুষ কি করে স্বর্গীয় হাসি হাসে।

    ভুল হয়তো ছিলো আমার পারিনি তোমায় বোঝাতে
    মাশুল আমি দিয়েই চলেছি একাকীত্বের ব্যথাতে
    তুমিও কি একা একাই থাকো
    নাকি অতীত করে দিয়ে আমায়
    মনেতে অন্যের ছবি আঁকো?

    আমি তিলে তিলে শেষ হয়ে গিয়ে তোমাকে হৃদয়ে রাখবো
    তোমার স্নৃতিতে মালা পড়িয়ে তোমাকেই ভালবাসবো
    তুমি হয়তো কখনও আসবেনা
    ভাঙ্গা কুঁটিরে হাতটি ধরে হয়তো আর নাচবেনা
    ভুলে যেতে পারবে কি তুমি জেগে থাকা রাতগুলো
    তোমাকে ছাড়া জীবনটা আমার একদম এলোমেলো

    ছুঁড়ে ফেলে দিয়ে যেতে চাও যাও প্রতিশ্রুতিতে সাজানো সংসার
    দুটি হৃদয়কে পরাজিত করলো কি তবে ভুল বোঝাবুঝি আর অহংকার?

    হাত দুটো বাড়িয়ে দিলাম ওগো
    হাত দুটো বাড়িয়ে দিলাম ওগো!
    এখনও কি কাছে আসবেনা?
    আমার মতো করে তোমায় আর কেউ ভালোবাসবেনা।

    10
    4 Comments

ঠিকানাহীন অরণ্য -

লেখক

আমি স্বত্মা সম্বলিত আত্মাবাহক মানুষ

কষ্ট চাষ করে শব্দ ভেদ করে সাহিত্য রস বের করা আমার কাজ

প্রেম আমার ধর্ম,  ন্যায়বিচারের কথা আমার যুদ্ধ

আমি চোখের ভেতর সাগর চষি উম্মাদ উম্মত্য হয়ে

জাগতিকতার যান্ত্রিকতা কি করবে আমায় নিয়ে?

আমি ভবঘুরে, আনমনে, বণ্য এক অরণ্য---

Skip to toolbar