Profile Photo

Hasibullah SahedOffline

  • Hasibullah-Bin-Sahed
  • Profile picture of Hasibullah Sahed

    Hasibullah Sahed

    4 years, 8 months ago

    নিজের লিখা ভালো লাগলে শেয়ার করবেন।😊ভুল হলে ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো।

    আমি মানে ভগ্ন দেহের মগ্ন চিত্র।
    আমি মানে মরা দেহের জীবিত অস্তিত্ব।
    আমি মানে অসমান, আমি মানে দেহ খন্ডে বিদ্যমান।

    আমি মানে ছোট খাচায় বন্দি, আমি মানে সব আছে তবে থাকবেনা কারো সাথে সন্ধি।
    আমি মানে বেখেয়ালি অস্তিত্ব।
    আমি মানে অনির্দিষ্টকালের চির সত্য।

    আমি মানে অনির্ভর, আমি মানে বিচারক নানা ঝগড়ার।
    আমি মানে থমকে যাওয়া ঘনিয়ে এলে আধার।

    আমি মানে শাসক,আমি শাসিত।
    আমি মানে খন্ডক,আমি মানে খন্ডিত।
    আমি মানে মিথ্যার বেড়াজাল,
    আমি মানে সত্যের কাঙাল।

    আমি মানে জ্ঞানী,আমি মানে খুনি।
    আমি মানে ধনী,আমি মানে ঋণী।

    আমি মানে,নিঃশ্বাস।
    আমি মানে বিশ্বাস।
    আমি মানে স্রস্টার শ্রেষ্ঠ সৃষ্টি।
    আমি মানে কারণ সবার অকাল বৃষ্টির।

    আমি মানি অবিরাম ছুটে চলা,আমি মানে ফর্সা চোখের কালো জ্যোতি।
    আমি মানে নিছক গল্প,গতি থামলেই নিষ্পত্তি।

    4
    4 Comments
Skip to toolbar