Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 7 months ago

    স্বেচ্ছাচার
    আহমেদ হানিফ।

    পথ হারিয়ে বসে আছি ক্লান্ত মৃতপ্রায়,
    দুই দিন ধরে অভুক্ত!
    সমাজের খোঁজ নেই-
    বিচার বসেছে চুরির,
    সভ্যজনে উচ্চবাচ্য কঠিন দণ্ডের বিধান করো,
    ইহাতে মগেরমুলুক,ক্ষমতানুযায়ী মান্যবর-
    প্রকাশ্যে ক্ষমতার চর্চা-নির্বোধ মানুষের আদালত!
    যদু যায় মধুর দলে ভ্রান্তমতে মতাদর্শ,
    ভয়ে ভয়ে আছে সাবু-দণ্ডিত মিথ্যাপবাদে,
    সমাজ চলছে তোষামুদে-দালালের আড্ডাখানা!
    দু’পয়সার আহারে খুনের পসরা-
    বড় জাতের দাম বেশি নামমাত্রে ছোটজাত,
    নেতারাই সর্বসহা,সর্বত্র তাদের বিচরণস্থল-
    আমাদের খোঁজ নেই-যাত্রা নিরুদ্দেশ,
    যত্রতত্র ক্ষমতার বাহাদুরি স্বেচ্ছাচার সর্বত্র,
    মানবিক মানুষ নেই-লোভী নির্দয়,
    কবিতার কথা শেষ হয়ে যায়,
    অপরাধ আনন্দেই বাড়ছে-দলাদলি।
    রুচিহীন মানুষের আহারে শতপদ,
    অভুক্ত রুটিহীন-বহুকালব্যাপী।
    মানুষের সমাজে মানুষই দাস,
    স্বেচ্ছাচার ছড়িয়ে মানুষের গৃহে।

    8
    6 Comments
Skip to toolbar