Profile Photo

Rudro ShahinOffline

  • RudroShahin
  • Profile picture of Rudro Shahin

    Rudro Shahin

    5 years, 2 months ago

    ভালোবাসা আমার সামনে হতাশ নয়নে কাঁদছে আমি বিরক্ত মনে ভাবছি কেন এই নাটকগুলো আবার করছে সে(?) মুখ ফিরিয়ে নিলাম যদিও খারাপ লাগছিলো কারন হাজারো হলেও তো ভালোবাসা। কিছুদিন পর আবার এলো সে। সেই একই চাহনি, নয়নে জল, আমি আবারো বিরক্ত হয়ে বললাম” কি চাই”(?) সে ব্যাথা ভরা কন্ঠে বললো “আসবে না তুমি”? আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম ” আবারো কোন যন্ত্রনা দেওয়ার জন্য ডাকছো” (?) তা এবারের কষ্টের রং কি লাল, নীল, হলুদ না গোলাপি? ভালোবাসা কিছু বললো না চোখের পানি মুছে চলে গেলো। জানি বিদায় বেলায় কি ভাবছিলো ভালোবাসা,  কারন তার কাছে আমার ওয়াদা ছিলো। হয়ত সে ওয়াদার কথা  আর আমাকে প্রতারক ভাবতে ভাবতেই চলে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম যাবো তার কাছে। দেখি এবার কোন কষ্টো রেখেছে সে আমার জন্য। পুরোনো একটা ওয়াদাই তো আছে যা ভাংগা যাবে না। “ক” দিন পর উপায় না পেয়েই ভালোবাসার দুয়ারে এলাম। ভালোবাসা অভিমানে কাঁদছে দেখা করছে না,  আমি প্রতিক্ষায় আছি। দুদিন পর এক প্রহরী এসে আমাকে ভালোবাসার কাছে নিয়ে গেলো। ভালোবাসার সামনে যেতেই আমি অবাক হয়ে গেলাম।আমার ভালোবাসার চোখ দুটো ব্যাথায় নিল হয়ে আছে, বিশাল ক্ষত হয়েছে তার বুকে। ব্যাথায় কেপে কেপে উঠছে সে। আমি ভালোবাসাকে বুকে নিয়ে বললাম “সবার জন্য বিষর্জন দিতে দিতে আজ তুমি বড় একা তাই না”(?) ভালোবাসা মৃদু হাসছে ব্যাথায় শব্দ করারো সামর্থ নেই। কিন্তু আমি অনুভব করলাম আমার ভালোবাসার না বলা কথা। ভালোবাসাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিয়ে ফিস ফিস করে গোপনে বললাম “চিন্তা করো না সবাই যখন তোমাকে ব্যাথা দিয়ে স্বার্থ মিটিয়ে একা করে। তখন তোমার সাথে একার সঙ্গোপনে কাটানোর জন্য আমি মহাকালও প্রতীক্ষা করি”। তুমিই আমার ভালোবাসা আর এ ভালোবাসা আমিই তুমি আর তুমিই আমি। বড় রহস্যময়।

    5
    3 Comments

Friends

Skip to toolbar