Profile Photo

Md Habibul Haq ChayonOffline

  • habibulhaq@1970
  • Profile picture of Md Habibul Haq Chayon

    Md Habibul Haq Chayon

    4 years, 7 months ago

    # মিথ্যার শহর।
    🖋️মোঃ হাবিবুল হক।
    __________মিরপুর,ঢাকা/২৪.১১.২০২১।

    শ্যামল প্রান্তর ছেড়ে, মেঠো পথ,
    ধান ক্ষেত, সরিষার আইল বেয়ে ,
    নদী নালা, খাল বিল,
    জলাশয়, সমুদ্র পিছে ফেলে,
    অলি গলি চোরা পথ সব পেরিয়ে,
    পৌঁছে গেছি আজ এ –
    মিথ্যার শহরে।

    এ শহরের বাতাসে,
    অসহায়ের বিষাক্ত নিঃশ্বাসে,
    ভীষণ কষ্ট হয় শ্বাস নালীর,
    থমকে থমকে বন্ধ হতে চায়,
    হাঁপড়ের মত উঠা নামা করা বুকের পাঁজর,
    জমাট বাঁধা মনের কোণের কষ্ট গুলো,
    চোখের পাপড়ি বেয়ে অঝোর ধারায় নামে
    নিঃশব্দে কোলের ওপর ।।

    এত বড় অট্টালিকা,
    প্রাসাদ সম সুরম্য দালান কোঠা,
    চাকচিক্য রাস্তা ঘাট,
    পরিপাটী সাজে সজ্জিত নর নারীর জীবন যাপন।
    তবুও কি যেন এক বিশাল শূন্যতা এখানে?
    বৃথাই আঁকড়ে রাখতে চায় এ – মিথ্যার শহর।।

    এখানে, মানুষের বন্ধন গুলো আজ ঠুনকো,
    ঠিক যেন ঝাড় বাতির কাঁচের মত,
    অল্প আঘাতে ঝন ঝন করে ভেঙ্গে
    পড়বে মাটির উপর,
    কোন আবেগ নেই, নেই কোন অনুভূতি ,
    নেই দয়া, নেই দাখিন্য, নেই করুনা,
    নেই কারও জন্য এক টুকরো ভালবাসা
    অবশিষ্ট আদৌ,
    মিথ্যাচারে আবৃত সদাই মনের দেওয়াল,
    যেখানে তরতাজা সূর্যের আলো পৌঁছতেও
    দুর্ভেদ্য ।
    সবই আজ মনে হয় বৃথা, বৃথাই আস্ফালন,
    দামী আবাসনের অন্তঃপুরে
    বাস করে একদল বিবেক বিবর্জিত অমানুষ ,
    এ এক নান্দনিক নির্লজ্জ আধুনিকতার শহর।

    যন্ত্র সম মানুষের যন্ত্রনায় চিৎকার করে মন,
    পরিত্রাণে কাতর, কিন্ত লালসা,
    সেতো হিতাহিত জ্ঞান শূন্য
    বনাঞ্চলের দাবানলের মত ক্রম বর্ধমান,
    ক্রমান্বয়ে গ্রাস করে মানুষের মনন মস্তিস্ক।।

    বড় অসময়ে আছে এ বসুন্ধরা আজ,
    চারপাশেই কত শত মানুষ,
    তবুও সত্যিকারের মানুষ বলে,
    কেউ নেই এখানে।

    তাই আর নয়,
    আর নয় এ মিথ্যার শহরে,
    ফিরে যাবো আদি গন্তব্যে,
    যেখানে মানুষ আর প্রকৃতি এক হয়ে
    মিশে থাকে ।।
    ______________________
    ©️ স্বত্ব সংরক্ষিত।

    8
    6 Comments
Skip to toolbar