Profile Photo

Nushrat MohimaOffline

  • Nushrat-Jahan-Mohima
  • Profile picture of Nushrat Mohima

    Nushrat Mohima

    4 years, 6 months ago

    “মিতুল ও তার মামা”
    মিতুলের মন খারাপ। স্কুল থেকে এসেই চুপচাপ বসে আছে সে। মা এসে বলল, মিতুল খাবে এসো। সে এলো না। নিজের রুমের পড়ার টেবিলেই বসে রইল। বিকেলে বাবা অফিস থেকে এসেই ডাকল, মিতুল মা, কই তুমি? চকলেট এনেছি খাবে এস। মিতুল তবুও এলো না। এবার বাবা, মা বেশ চিন্তায় পড়ে গেল এটা নিয়ে কি হলো তাদের মেয়ের। সন্ধ্যায় মামা এলো মিতুলদের বাসায়। ও হ্যা, বলে রাখি মিতুল বাবা, মার বড় আদরের মেয়ে। সে এবার তৃতীয় শ্রেনীতে পড়ে। মামার অতি আদরের ভাগ্নি সে। মামা তাকে আদর করে মিসটি বলে ডাকে। মামা আসার পর মিতুলের মন খারাপের কারন টা জানা গেল। মামাই মিতুলকে স্কুলে নিয়ে যায় ও নিয়ে আসে। আজকে সকালে স্কুলে যাওয়ার সময় মামা মিতুলকে বলল, আজ ফেরার পথে তোকে বইমেলায় নিয়ে যাব। কিন্তু ফেরার পথে মামা বলে, আজ একটা কাজ আছে তাই তোকে কাল মেলায় নিয়ে যাব। ব্যাস, মেয়ের মন খারাপ হয়ে গেল। এখন মামা গিয়ে মিতুলকে বলল, মা কাল সতি্য, নিয়ে যাব। এই শুনে মিতুলের মন ভালো হয়ে গেল। পরের দিন মিতুল অনেক আনন্দে মিতুল স্কুলে গেল আজকে। ক্লাস করতে করতে সে অনেক কিছু চিন্তা করল সে কি কি কিনবে,কি করবে? ছুটির পর সে মামার হাত ধরে বইমেলায় গেল। সারা মেলা সে ঘুরে দেখল সে। অনেক বই কিনল। আবার মামা তাকে আইস্ক্রিম কিনে দিল। তারা একটা অটোতে উঠল। অটো চলতে লাগল। হঠাত একটা গাড়ি এসে অটো টাকে ধাক্কা দিল। মিতুল পরে যেতে ধরলে মামা তাকে বাচাতে গিয়ে নিজে পরে গেল নিচে। আর গাড়ি টা তার মাথার উপর দিয়ে গেল। মামা আর বাচলো না। মিতুল এই শোক মেনে নিতে পারল না। সে এখন মানুষিক রোগী।

    26
    11 Comments
Skip to toolbar