Profile Photo

কলমে পৃথিবীOffline

  • asin432
  • Profile picture of কলমে পৃথিবী

    কলমে পৃথিবী

    4 years, 6 months ago

    “স্পর্শকাতর”
    ————–
    তোমার প্রতিটা স্পর্শ আজও আমায় কাঁদায়, জানিনা কেনো তুমি এমন করলে?
    আমি তো চাইনি তোমার মায়া মাখা স্পর্শ, তোমার মায়া মাখা স্পর্শ ক্ষণে ক্ষণে আমায় কষ্ট দেয়, প্রতিটা মুহূর্ত আজ আমায় কাঁদায়।
    তোমাকে তো আমি বার বার বলেছিলাম আমাদের স্বপ্ন কখনও পূরণ হবার নয় বার বার ফিরিয়ে দেওয়ার পরও তুমি আমাকে ফিরিয়ে না দিয়ে তোমার ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়েছো তাহলে আজ কেনো দূরে গিয়ে নিজে কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ।
    আজকাল কষ্ট নিতে পারি না খুব কান্না হয়, খুব একা একা মনে হয় নিজেকে। ইচ্ছে হয় ছুটে যাই আমাদের সেই পুরনো দিনগুলোতে যেখানে ছিল না কোনো বাঁধা শুধু তুমি আর আমি ছাড়া।
    খুব ইচ্ছে হয় তোমার সেই মায়া মাখা স্পর্শ পেতে,
    ইচ্ছে হয় তোমার হাতটা ধরে অনেক দূরে পারি জমাতে,
    খুব ইচ্ছে হয় তোমার কাধে মাথা রেখে কাটিয়ে দেই অনেক সময়
    ইচ্ছে হয় তোমার সাথে বসে ,মনের যত কথা আছে সব বলে দেই যেখানে ভাবতে হবে না কোনকিছু, নির্দ্বিধায় সব প্রান খুলে বলতে পারবো।
    ইচ্ছে হয় তোমার পাশে বসে সমুদ্রের ঢেউ দেখবো, আকাশ দেখবো খুব করে,
    তোমার কাধে মাথা রেখে ভুলে যেতে যাই সব কষ্ট, পথে হাটতে হাটতে অনেক দূর চলে যাবো; যখন আমাদের হুস আসবে দেখবো রাস্তা ফুরিয়ে গেছে কত ভালোই না লাগবে।
    তোমার বুকে মাথা রেখে চোখের যত জল আছে সব ফুরিয়ে ফেলতে পারবো বিনাদ্বিধায় তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না বরং কাধটা এগিয়ে দিয়ে বলবে কাঁদো যত ইচ্ছে।
    স্পর্শকাতর আমার আমি

    8
    6 Comments
Skip to toolbar