Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • আমার ছেলে বেলা
    ************** স্মৃতি রানী রত্না

    ছেলে বেলা হাতছানি দেয়
    সকাল-সন্ধ্যা-সাঁঝে
    ফিরে যেতে চায় উদাস মনটা
    ফুল পাখিদের মাঝে।।

    চঞ্চলতায় ছোটাছুটি
    কাটতো সারা বেলা
    এপারা ওপারা ঘুরে ঘুরে
    জলকেলি খেলা।

    বৈশাখে আম বাগানে
    আম কুড়ানোর ভীর
    মায়ের বকুনি, বাবার শাসন
    হয়ে যেতাম অস্থির।।

    ভাই বোনদের ঝগড়া ঝাটি
    খুব যে মনে পরে
    সময়ের ব্যবধানে
    সবাই আজকে দূরে।

    হাসির জন্য সবাই মিলে
    বকতো আমায় খুব
    হাসতে এখন ভুলে গেছি
    থাকি যে নিশ্চুপ।।

    কাজের বেলায় বায়না হাজার
    মাথায় আসতো জ্বর
    এখন আমি নিজের হাতে
    সামলে নেই সংসার।।

    বিকেল হলেই বাবার সাথে
    হাটে যেতাম চলে
    এক টাকার ঐ কুকিজ,সাদ্দাম
    খেতাম মজার ছলে।।

    অপেক্ষার প্রহর গুনে
    হতো না যে শেষ
    বছর পরে নতুন জামা
    আসবে পূজোর রেষ।

    পাঁচ টাকাতে ভিষণ খুশি
    উঠতো নেচে মন
    মায়ের হাতের রসের পিঠার
    ভারি আয়োজন।

    ডোবায় ডোবায় মাছ ধরতে
    যেতাম দুপুর বেলা
    গলাডোবা জলে হতো
    লুকোচুরি খেলা।।

    পুতুল বিয়ে দিতে গিয়ে
    হয়ে যেতাম “মা”
    মিছে মিছি খাবার খেতাম
    অভাব ছিল না।।

    শীত সকালে রোদ লুকাতো
    কাপুনি আসতো গায়ে
    খড় কুটো আর পাতার আগুন
    পোহাতাম সবাই যেয়ে।

    গলা ছেরে আপন মনে
    গান গাইতাম কত
    হাজারো ছন্দ মুখে আসিত
    বলিতাম কত শত।।

    বৃষ্টি এলেই ভিজতে যেতাম
    আমরা সবাই মিলে
    বজ্রপাতের শব্দ শুনে
    চমকে যেত পিলে।।

    গাব, সোনালু,কেওয়া ফুলে
    সাজিয়ে নিতাম গা
    সেদিনের মত মনটা যে আর
    পাখনা মেলে না।।

    বসন্তেরি দুপুর বেলায়
    ঝি ঝি পোকার সুর
    দক্ষিণ হাওয়ায় দুলতো এ মন
    আহা কি সুমধুর।।

    গোল্লাছুট, ফুলটোকা আর
    কানামাছি খেলা
    পাতাসিট আর বৌ-ছি খেলে
    কেটে যেত বেলা।

    সন্ধ্যা হলেই পড়তে বসে
    মজার মজার পড়া
    আটটা-নটা বেজে গেলেই
    ছোখ যে ছানা বড়া।।

    ভাবনাহীন সেই সময় গুলো
    কাটতো কিযে বেশ
    কেমন করে অল্প দিনেই
    হয়ে গেল শেষ।

    ছেলেবেলার দিনগুলোকে
    মিস করি যে বড়
    এমন করে ছেলে বেলা
    আসতো যদি আরো।।

    রঙিন রঙিন দিনগুলো
    আসতো যদি ফিরে,
    চাইনা আমি বড় হতে
    হাজার স্মৃতির ভীরে।।

    23
    17 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar