Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 6 months ago

    স্টেশন চত্বরের গল্প!
    আহমেদ হানিফ।

    দ্রুতবেগে চলে যায় ট্রেন নানান গন্তব্যপথে,
    যাত্রা বিরতিতে মানুষের কোলাহল-
    প্রাণহীন বগি গুলো-
    জীবন্ত সত্তার গল্প বয়ে বেড়ায়।
    অভুক্ত কতক প্রাণের শক্তিহীন দেহট গুলো লুটিয়ে পড়ে,
    স্টেশনের বেঞ্চি গুলোর ঠিক হাত দশেক দূরে-
    বাহারি পদের খাবারের পসরা বসিয়েছে সর্বত্র,
    লুটিয়ে পড়া দেহ গুলোর প্রবেশে বাঁধা।
    সকিনা,জমিলাদের হাত গুলো স্থির নেই,
    বড়ো বাবুদের যদি একটু দয়া হয়-
    দুচারি খুচরো পয়সায় শিঙাড়া কেনা যাবে,
    বৃদ্ধ মজিদ মিয়া পয়সা পায় না,অবহেলিত।
    এক ঝাঁক কচি সোনাদের দুরন্তপনা-
    নানান কথা নানান অঙ্গভঙ্গি,
    কেউ কম যায় না কারো সাথে-
    গল্প গুলো চলন্ত ট্রেনের মতো চলছে অবিরাম।
    হাজারো স্বপ্নের কতক মানুষের চোখ যুগলে দেশ,
    উদাস বালকের কবিসত্তা লাভ-
    কিংবা নব প্রেমিক-প্রেমিকার খুনশুটি-
    চায়ের দোকানের ছেলেটা চিৎকার করছে-
    এই গরম চা,গরম চা!
    গল্প থামে না-
    সম্বলহীন করিম চাচার সব হারানোর গল্প,
    কিংবা-
    জমিরনের স্বামীর অত্যাচারের ইতিহাস।
    মানুষের গল্প জমিয়ে রাখে প্রাণহীন স্টেশনটা,
    নতুন ভোর হয়,
    আবার গল্পের শুরু-
    প্রেম,বিরহ,ব্যর্থতা কিংবা মানুষের,
    স্টেশন চত্বরটা একটা পাণ্ডুলিপি-
    বেরসিক কবি সত্তারে নানান গল্প শুনিয়ে বেড়ায়-
    ঝক ঝক শব্দে আবার ট্রেনের আগমন-
    আবার গল্পের শুরু-
    অবিরাম বকবক চলছে-
    গল্প চলছে!

    10
    5 Comments
Skip to toolbar