-
পাত্রীর খোঁজে
রেহানা আকতারদুই বন্ধু বিয়ের জন্যে
পাত্রী খুঁজে হয় হন্যে ।
একজন বলে আমার জন্য
পাত্রী দেখবি গুণে অনন্য ।
অন্যজন বলে —
আমার গুণের দরকার নাই
আমি সুন্দরী বউ চাই ।
অবশেষে মিললো তবে
গায়ের রংটা কালো বটে
একজনের পছন্দ হলে
তখন অপর বন্ধু বলে
কালো মেয়ে তুই কর বিয়ে
আমি এতে নাই…..
আমি সুন্দরী বউ চাই ।
অনেক খোঁজাখুঁজির পরে
মিললো নদীর ওপারে
তাদের বসত ভিটা নাই
তার মা বেচতো ছাই ।
বন্ধু বলে- আমার আপত্তি নাই
আমার সুন্দরী বউ চাই ।
দুজন বন্ধু করলো বিয়ে
ঘরে আসলো বউ নিয়ে ।
স্বামীর সেবায় মন লাগিয়ে
কালো বউ দেয় দিন কাটিয়ে ।
সুন্দরী বউয়ের রূপচর্চায়
স্বামীর খোঁজ নাই ।
বন্ধু এখন ক্ষুধার জ্বালায়
শুধু পানি খায়
ভাবে ,করলাম কি আমি হায় !
অপর বন্ধু এসে বলে
তুই শুনিস নি কি কোনো কালে?
নদীর পানি ঘোলা ভালো
জাতের মেয়ে কালো ।
তুই তো ঘর করেছিস আলো
এখন লাগে না কেন তোর ভালো ?14 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin



“নদীর পানি ঘোলা ভালো
জাতের মেয়ে কালো ।” বাঃ! বেশ মজার তো।