Profile Photo

Abu Zafor Mohammad FaruqOffline

  • abuzafor
  • Profile picture of Abu Zafor Mohammad Faruq

    Abu Zafor Mohammad Faruq

    4 years, 6 months ago

    স্বাধীনতা কই !

    ছিলাম আমি মায়ের বুকে
    দারুন ছিলাম মায়ের আদরে
    মাগো তুমি আজ কই
    আমিতো সুখে নেই,
    যে সুখের টানে তোমায় ছেড়ে
    একলা পথে
    সেই সুখ পেলাম কই।

    যে আঁচলে রক্ত মেখে বলেছিলে
    বন্দি তুমি পর হাতে,
    মুক্ত তুমি স্বাধীনতাতে ।
    সেই স্বাধীনতা এনেছি মাগো
    লক্ষ প্রানের বিনিময়ে,
    মাগো আমার স্বাধীনতা কই ?

    বুকে রক্ত জরেছে হায়নার আঘাতে
    ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে
    অস্র ধরেছি শত্রুর বুকে,
    খুন করেছি লক্ষ শত্রু
    এতটুকু টলেনি প্রান ,
    আজ আমি শিউড়ে উঠি
    যখন দেখি ভাই নিচ্ছে ভাইয়ের জান,
    তবে কি আমরা স্বাধীনতার যোগ্য নই
    মাগো তোমার স্বাধীনতা কই?

    ওলন্দাজ গেলো
    ব্রিটিশ গেলো
    পাক গেলো
    এলো স্বাধীনতা
    এলো বাংলাদেশ
    এলোনা ভালবাসা ।
    এখনো আমরা বাঙ্গালি আর বাংলাদেশী
    এই নিয়ে আত্ম কলহে ব্যবসা করি ।
    এখন আমরা স্বাধীনতার ব্যাগ নিয়া হাঁটে যাই
    স্বাধীনতা বিক্রি করে ব্যাক্তিগত অন্ন জোগাই ।
    আবার চিৎকার করে বলি
    স্বাধীনতা ,স্বাধীনতা আমি তোমার ফেরিওয়ালা নই।
    মাগো তোমার সেই স্বাধীনতা কই?
    যেথায় মুসলিম,হিন্দু, বৌদ্ধ,খৃষ্টান পাশাপাশি রয়,

    ধনি-গরিব এক থালায় খায়।

    9
    5 Comments
Skip to toolbar