-
★যাবো মদিনায়★
[শিব্বীর আহমদ হাসান]এই মনেতে বড় আশা
যাবো মদিনায়।
সালাম দিব আমি গিয়ে
নবীজীর রওজায়।
টাকা-পয়শা নাইযে আমার
করি কি উপায়।
ওগো আল্লাহ তুমি আমার
হয়ে যাও সহায়।
পাপি-তাপি বান্দা আমি
ক্ষমা পেতে চাই।
ক্ষমার জন্য তোমার কাছে
আবেদন জানাই।
আমি জানি তুমি প্রভূ
গাফুর ও গাফফার।
সকল গুনাহ মাফ করে দাও
প্রভূগো আমার।
রহমান তুমি আমার চাওয়া
কবুল করে নাও।
মদীনাতে যাওয়ার আমায়
সুযোগ করে দাও।
মদীনাতে যাওয়ার আগে
মেরোনা আমায়।
মরন যদি দাওগো প্রভূ
দিও মদীনায়।12 Comments
Friends
Jannatul Faddus
@jannatul123
MD-Mohsen-Uddin
@md-mohsen-uddin
Azam-Khan
@azam-khan
Manuel Marak
@manuel-marak
Sujit-Basu
@sujit-basu
Emir
@emir
মোঃ হোসেন
@alamgirhossain
Nusrat Jahan
@2-9
Ashiqur Rahman Chamok
@ashiqur-rahman-chamok



Very Nice.শুভেচ্ছা নিবেন