-
উদাসিনী
~মোঃ জাকারিয়া মোল্লা (পবন)বৃষ্টির মৃদু বর্ষণে,
অবসন্ন আকাশের পানে
চেয়ে বসে আছে এক উদাসিনী—
এক ধ্যানে, আনমনে জানালায়।
তাই দেখে সমীর, গতি করে ধীর;
যতটা ধীর হলে, কন্যার এলো চুলে
আঙুল বুলিয়ে যাওয়া যায়।
প্রকৃতি পায় সে উদাসিনীরে–
মায়াময় চোখের কোণে,
রাখে অন্তরে স্নেহের আসনে।
ঘোরাবিষ্ট হয়ে সে ও বসে পড়ে জানালায়;
বন্ধ পড়ে থাকে তার দপ্তরের দরজা—
প্রবেশপত্র পায় না সূর্য– অবলম্বন করে ধৈর্য
প্রহরসমূহ কেটে যায় নিরবিচ্ছিন্ন অপেক্ষায়।7 Comments
Friends
Drako Shajib
@drako
Tasmim Endika Shitul
@tasmimendika
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Motiur Rahman Mizan
@dressed-human
মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ
@md-muhiuddin-2
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
যুবক অনার্য
@jubak


এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলো ঝরে।