-
শেষ প্রহর
অনিন্দিতা দেব(৫/১২/২০২১)
এখন আমার একটুও সময় নেই তোমাকে দেবার মত
বিশ্বাস করো, একটুও সময় নেই।
কত দিন তোমার অপেক্ষায় বসে ছিলাম জানো?
যখন তোমাকে চেয়েছিলাম কিছু সময়ের জন্য-
তুমি সময় দাও নি একটুও।
কি-ই বা চেয়েছিলাম বলো?
গাড়ী বাড়ি গহনা-টাকা বা কড়ি?
তুমি তো জানতে ওসব আমায় টানে না।
আমি আধুনিকা নই,বড্ড সেকেলে!
বাহারি সাজসজ্জায় নিজেকে বড্ড বেমানান লাগে।
প্রকৃতির মাঝেই আমি মানিয়ে যাই বেশ।
চাহিদা বলতে একটু সময়…
সেটা ভাগ্যে পেলাম না।
প্রকৃতির হাতছানি আমার দ্বারে
সময় এবার আমার নেই ,তোমাকে দেবার মত।11 Comments
Friends
Rejwana Khan
@rejwana-khan
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
আয়েশা ইশরাত
@ishami-2
মাহ্দী সাকিব
@mahdi-sakib
কপোত রহমান
@kopotrahman
ইফতিশা খানম
@eftishakhanam
Shoriful Shoron
@shoriful-shoron


মানুষ বড় নিষ্ঠুর!