Profile Photo

Maolana Abdullah al mamunOffline

  • smmamun21
  • Profile picture of Maolana Abdullah al mamun

    Maolana Abdullah al mamun

    4 years, 6 months ago

    পথভ্রষ্টতার ভয়াল স্রোত।
    এস.এম.মামুন।
    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ৷ প্রিয় পাঠক আজ সমাজের কিছু অজানা বিষয় আমার লিখনিতে তুলে ধরছি ৷ মানব সমাজে বসবাসকারী শুধু বাঙালি বলে কথা নয়, সারা বিশ্বের কথাই বলছি । সকলেই মনে একটা উদ্দেশ্য নিয়ে তার কর্মজীবনে পা বাড়ায়, আর মহাবিশ্বের প্রায় ৯০% মানুষেরই জীবনের মূল লক্ষ্য – কিভাবে সমাজে ফিরিয়ে আনা যায় শান্তি, সভ্যতা, হারিয়ে যাওয়া সোনালী দিন । আর সকলের দুঃশ্চিন্তা একটাই , কেন আজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে নতুন প্রজন্ম । কেন হারিয়ে যাচ্ছে সমাজ থেকে ছোট -বড়,ধনী – গরীব চিহ্ন। প্রিয় পাঠক আজ যারা শিক্ষাঙ্গনে কাজ করছে, তারা ভাবছেন হয়তো শিক্ষার অভাবে এসব হচ্ছে । তাই শিক্ষক সামাজিক বিষয়ের দিকে গুরুত্ব দিচ্ছেন । যারা সংস্কৃতিতে কাজ করেন, তারা সংস্কৃতির অভাব মনে করে সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছেন।
    যারা ধর্মীয় বিষয় নিয়ে থাকেন, তারাও এটা ভেবে ধর্মীয় বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। যারা প্রশাসনের কাজ করছে, তারাও একই বিষয়ের জন্য কঠোর হচ্ছেন।

    কিন্ত সমাজে কোনোরূপ পরিবর্তন না হয়ে হচ্ছে সম্পূর্ণ বিপরিত ৷ কিন্তু কেন? জানলে অবাক হতে পারেন । আজকের সমাজে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, চিকিৎসা কোনকিছুরই কমতি নেই, কমতি শুধু সচেতনতার। আর সেটা কোন শত্রুর থেকে নয়, কোন রোগ-ব্যধির থেকে নয় , আমরা একেবারেই অসচেতন, একেবারেই গাফেল, আমাদের বন্ধুর আকার ধারনকৃত কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষতিকর বিষয়ের প্রতি । বিষয়গুলো উল্লেখ করার পর ভাবতে পারেন, এত অল্প সমস্যার জন্য পুরো সমাজ কেন বদলে যাবে, আর সেটা কিভাবে সম্ভব । ছোটবেলায় একটা কবিতায় পড়েছিলাম
    ” ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল
    গড়ে তোলে মহাদেশ সাগর অতল”
    আজকের সংক্ষিপ্ত লিখনি বড় করবোনা,
    তাই ব্যাখ্যার দিকে যাচ্ছি না ।
    আমাদের যেসব বিষয় গুলো থেকে সাবধান হতে হবে, তা হলো….
    ১/ নতুন প্রজন্মের হাতে স্মার্টফোন।
    ২/ স্বপরিবারে সিনেমা বা সিরিয়াল দেখা।
    ৩/পারিবারিক এবং সামাজিক কঠোরতা।
    ৪/সমবয়সীদের আড্ডায় গল্পের বিষয়বস্তু,
    ইত্যাদি ।। উপরোক্ত বিষয়ের প্রতি দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি,,,,,,,,,,,।

    7
    5 Comments
Skip to toolbar