-
স্বর্গপথের আভাস মিলবে,
এই লোভে মোরা মত্ত,
তবে জানিনা মোরা মানুষ,
এই নামে মোরা সত্য।
করি খুনাখুনি, ভাগাভাগি আর হানাহানি আছে যত,
লোভে, ক্ষোভে, ক্রোধে মাথা ব্যাথা তাই ভুল করছি শত।
মোরা জানিনা কোথায় ঈশ্বর,
আছে কোথা আছে ভগবান,
তাই ডাকি নামে মোরা আলাদা,
ডাকে যত আছে ভিন্ন নাম,
মোরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃীষ্টান বলে পরিচয় দিয়ে সব,
যত বিভেদ, বিচ্ছেদ, লড়াই চালিয়ে যাচ্ছি অসম্ভব।
কেন আজ মোরা আলাদা আলাদা ডাকেতে দেই সাড়া,
কেউ আজানে, কেউ উজানে, কেউ ঘন্টায় দিশেহারা,
কেন মানিনা, মোরা জানিনা, কেন পারিনা বলতে আজ,
নিজেদের মানুষ, প্রকৃত মানুষ হতে কেন এত লাজ?1 Comment
Friends
Md.Golam Kibreya
@kibreya
M A Halim Sk
@m-a-halim-sk
Suhas Barnabash Gomes
@barnabash
Md. Latiful safi diamond
@diamondsafi
সুফলা
@sufala
Md.Sakib Hossain
@sakib-2
nasrin khan
@nasrin
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Sheikh Rana
@sheikh-rana

মানবতা জাগ্রত হোক। এই কামনা করি।