-
বাবাকেই মনে পড়ছে!
আহমেদ হানিফ।একুশটা বসন্ত গেলো নতুনত্বের আমেজে,
না পাওয়ার কিছুই নেই জীবনে-
অজানা শহরটার প্রতিটা গলি আজ চিরচেনা,
পিছনে ফিরে দেখা হয়নি কখনো,পরিচিত মানুষটারে।
সংগ্রামী একটা মানুষ,
একবেলার আহারেই আমুদে,অপ্রাপ্তিতে ক্ষোভ নেই,
তাহারে আমাদের সমাজে বাবা বলে,
বাবাইতো ছায়াবৃক্ষ।
বাবা,
আমাদের অগোচরে থাকা এক বিপ্লবী-
লড়াকু চিরতরুন!
আজ বড্ড মনে পড়ছে বাবারে,
যান্ত্রিক শহরটাই আজ বড় বাঁধা-
যাওয়া হয় না আগের মতো,কথাও জমে না।
আজ বাবা অসুস্থ,
পৃথিবীটা বড্ড এলোমেলো লাগছে-
ছায়াবৃক্ষ যদি শুকিয়ে যায়-
ছায়াহীন মরুপ্রান্তরে আমি হারিয়ে যাবো বহুদূরে।
বাবা,
বহুদিনের কথা জমে আছে,
একটু সময় দাও,আবার গল্পের আসরে বসবো,
বাবা,
চিরচেনা সোহাগ মাখা ডাকটা আবার দাও না,
বাজান,নিজের খেয়াল রাখিস।
বাবাকেই আজ মনে পড়ছে,
জমিয়ে রাখা কথা গুলো এবার শুনাতেই হবে-
বাবা,ছায়া হয়ে রও,
আরো শতবছর।9 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali


বাবার ছায়া দীর্ঘায়িত হোক প্রতিটি সন্তানের ওপর। মন ছুঁইয়ে যাওয়া কবিতা।