Profile Photo

তুঘলকি কবিOffline

  • anwar
  • Profile picture of তুঘলকি কবি

    তুঘলকি কবি

    • 5 years, 6 months ago

    মরীচিকা
    .
    .
    তোমার দোড়ে যেতেই পারি ফের
    চাইলেই পারি ধরতে তোমার হাত
    কইতে পারি যা বলেনি কেউ,
    .
    .
    তোমায় ছোঁয়া কষ্ট নয় তো ঢের
    চাইলেই পারি হতেই তো উন্মাদ,
    সইতে পারি এক সমুদ্র ঢেউ ।।
    .
    .
    তোমার জন্যে হতাম মরুর দাস
    দিক ভোলা তৃষ্ণার্ত বেদুঈন
    কাকফাটা রোদ পুরতো নিত্য খুব,
    .
    .
    তোমার তরেই বুকফাটা হাঁসফাঁশ
    ঠিক বেঠিকের তত্ত্ব মূল্যহীন
    চারপাশটায় দুঃখেরা জ্বালে ধূপ ।।
    .
    .
    তোমায় আমি হারাই প্রতিক্ষণ
    আবার খুঁজি জদ্দুর যায় চোখ
    ফের না পেয়ে হাত গুটাবো যেই,
    .
    .
    তোমার স্মৃতির বহররা ভীষণ
    আমায় দেখায় তোমায় পাওয়ার ঝোঁক
    বের হতে তো দেয়না কিছুতেই ।।

    9
    3 Comments

Friends

Skip to toolbar