Profile Photo

Ishita BaruaOffline

  • Ishita-Barua
  • Profile picture of Ishita Barua

    Ishita Barua

    4 years, 6 months ago

    স্বপ্নের বাংলাদেশ
    ও……. ও…….. ও… বাংলাদেশ, বাংলাদেশ, তোমাকে কখনো ভুলে যাব না। হৃদয়ে বাংলাদেশ, তোমাকে কখনো ভুলে যাব না। হৃদয়ে যে তুমি, জীবনে যে তুমি, অনেক সাধের স্বপ্নের জন্মভূমি…. ‘ – এই সংগীতের দেশাত্মবোধ চেতনায় উজ্জীবিত হোক সকল বাংলাদেশীদের মন – প্রাণ। বাংলাদেশের রূপবৈচিত্র্য, সহজ সরল মানুষের সাধারন জীবনধারা, প্রকৃতির নির্মল হাওয়ায় মন ছুঁয়ে যায় অপার মহীমায়। এ দেশের কৃষ্টি, সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনায় এক উজ্জ্বল ভাবমূর্তি। স্বাধীনতার পর হতেই এ দেশ এগিয়ে চলেছে দুূর্বার গতিতে, দেশের সাহসী ও দেশপ্রেমিকদের হাত ধরে। এগিয়ে চলার পথে অাবার সম্মুখিন হতে হয়েছে নানাবিধ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধমীয়, রাষ্ট্রীয় সমস্যায়। রাষ্ট্রদ্রোহিদের বিচারের দাবি, সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা, নারী নির্যাতন ও ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি, অর্থনৈতিক মন্দা দূরীকরনের যথাযথ কতৃপক্ষকে ব্যবস্হা দাবি, দুর্নীতির কালো ছোবল হতে দেশকে রক্ষা করার তাগিদে – এ দেশের সাহসী জনগন সদা তৎপর। অার এই সাহসী প্রচেষ্টার অনবদ্য অবদান ” প্রথম অালো – বন্ধুসভা “।বন্ধুসভার সকল সদস্যের ঐকান্তিক কর্মপ্রচেষ্টায় এ দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
    ভালবাসব বাংলাদেশ
    হৃদয় – প্রাণে অামার দেশ
    স্বপ্নে সমৃদ্ধির বাংলাদেশ।
    স্বপ্নের বাংলাদেশ- যেখানে থাকবে না দুনীর্তি , অনিয়ম, ক্ষমতার দাপট, মানুষে মানুষে ভেদাভেদ। বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলুক – বাংলাদেশ – এই প্রত্যাশা।

    8
    5 Comments
Skip to toolbar