-
করোনা , লক-ডাউন অত:পর শিক্ষার স্থবিরতা
২০২০ সালের মাঝামাঝি সময়ে সরকার করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমন রোধে সারাদেশ ব্যাপি লক- লক-ডাউন ঘোষনা করেন । করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াছে রোগ , তাই সরকার জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ।এরূপ পরিপ্রেক্ষিতে , দেশের সকল স্কুল , কলেজ , মাদ্রাসা্ও বন্ধ ঘোষনা করা হয় । সেই থেকে আজ অবধি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ।যদ্ওি করোনা কালে সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে অন-লাইনে ক্লাস নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন , তবে তা কতটুকু ফলপ্রসূ তা বিবেচ্য বিষয় ? শহর অঞ্চলের ছা্এ-ছাএীরা উক্ত অন-লাইন ক্লাস করার জন্য সব্বোচ্চ সুযোগ-সুবিধা পায় কিন্তু গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের ছা্এ-ছাএীরা সেই সুযোগ থেবে বঞ্চিত । পারিবারিক অস্বচ্ছলতা ,উন্নত প্রযুক্তি যথা মোবাইল , আই-প্যাড , ল্যাপটবের ব্যবহারের সুযোগ না থাকায় ,অধিকাংশ ছা্এ-ছাএীরা অন-লাইন ক্লাস করার সুযোগ পাচ্ছে না । তাছাড়া প্রত্যন্ত অঞ্চলে নেট- ওর্য়াক ধীরগতিসম্পন্ন । যা অন লাইন শিক্ষা প্রসারে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় । দেশের গ্রামের অধিকাংশ পরিবারই শিক্ষা সচেতন না । যেখানে ছা্এ-ছাএীদের স্কুলমুখী করার জন্য সরকার খাদ্যের বিনিময়ে শিক্ষার কমসূচী , মেয়েদের উপবৃত্তি সহ নানাবিধ পদক্ষেপ নেওয়ার পরে ও শতভাগ স্কুলে উপস্থিতি নিশ্চিত সম্ভব হয় নি , সেখানে অন-লাইনে ক্লাসে শিক্ষার প্রচার প্রসার অতটা সম্ভব নয় । এর ফলশ্রুতিতে শিক্ষা অবকাঠামো ব্যাপক ক্ষতির সম্মুখিন । বিশেষ করে প্রাথমিক স্কুলের শিশুরা জ্ঞানের আলো থেকে প্রায় দেড় বছর বঞ্চিত । ছোট ছোট কোমলমতি শিশুরা যেখানে স্কুলে যা্ওয়া – আসা , ক্লাস করা, শিক্ষা সমাবেশ সহ স্কুলের নানা পাঠ পরিকল্পনার মাধ্যমে শৃঙাখলা , আদব-কায়দা , সময় সচেতনতা , নিয়মানুবর্তিতা সহ শিক্ষার পরিবেশ থেকে জ্ঞান –বুদ্ধির বিকাশ হত , সে্ই পরিবেশ না পাওয়ার দরুন শিশুদের মনস্ত্ত্বাত্তিক মেধা বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে । শিশুরা গৃহবন্দি থাকাতে পড়ালেখার প্রতি অমনোযোগীতা , খেলাধূলার প্রতি তীব্র নেশা , শৃঙ্খলাবদ্ধ জীবন যাপনের ঘাটতি , খা্ওয়া-দা্ওয়া ,ঘুম সঠিক সময়ে না করা , মোবাইল গেইম , টিভি দেখার প্রতি আসক্তি বেড়ে যা্ওয়া সহ নানাবিধ কু-প্রবৃত্তি বেড়েই চলেছে । অভিভাবকদের মধ্য ও সন্তানদের পাঠদানে –গা ভেসে দেওয়ার প্রবণতা বেড়ে গেছে । ভালো গৃহ শিক্ষকের অপ্রতুলতার কারনে লক – ডাউনে শিক্ষা ব্যবস্থা সর্ম্পূনভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছে ।3 Comments
Friends
UTTAM KUMAR BISWAS
@uttamk
Pranto Sarkar
@pranto-sarkar
Reazul Kabir
@reazul-kabir
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Shibbir Ahmed Hasan
@shibbirahmedhasan
Drako Shajib
@drako
Md Nurnabi Sarker
@nurnabi
স্মৃতি রানী রত্না
@srratna1990


ব্যবস্থাটাই ধষে গেছে।