Profile Photo

Ishita BaruaOffline

  • Ishita-Barua
  • Profile picture of Ishita Barua

    Ishita Barua

    4 years, 6 months ago

    নারীর ক্ষমতায়ন
    নৃ – অথ মানুষ । “মানুষ ’ শব্দটা যেভাবে আমরা দাম্ভিকতার সহিত বলি বা উচ্চারন করি , সেরূপ নর-নারীর ক্ষেত্রে নারী শব্দটা উচ্চারনে যেন অতটা জোর পাই না ; সেইটা সভ্য সমাজে হোক কিংবা র্পাবত্য লোকালয়ে হোক । নারীর প্রতি নিযাতন , তুর্চ্ছাথক দৃষ্টিভঙ্গি ,ভোগ্য বিষয় ছাড়া অন্য কোন বিশেষ মহিয়সী , গরিয়সী রূপে দেখার মানুষ অতি নগন্য ।অথচ ব্যক্তি জীবনেই হোক , প্রাতিষ্ঠানিক জীবনেই হোক – নারীর অবদান কিন্তু অস্বীকার করা যায় না । সময় এসেছে এখন মন-মানসিকতা প্লাটানোর । কিন্ত কয় জনেই বা পারছে মন-মানসিকতা পাল্টাতে , তাদের হীন মন-মানসিকতাকে বৃহৎ পরিসরে মূল্যায়ন করতে ? এ যুগের নারীরা শিক্ষা-দীক্ষায় দীক্ষিত । এমন এক সময় ছিল , মেয়েদের স্কুলের গন্ডি পেরোনাটাই ছিল স্পর্ধা । কিন্তু বতমানে শিক্ষার প্রচার প্রসারে অনেক মেয়েরাই উচ্চশিক্ষায় শিক্ষিত । কিন্তু এক্ষেত্রে শিক্ষিত হ্ওয়াটাই তো বড় কথা নয় , শিক্ষার ফলপ্রসূতায় কতটুকু অবদান রাখছে দেশের আতসামাজিক তথা অথনৈতিক উন্নয়নে ? সেটি বিবেচ্য বিষয় । এখন্ও অনেক শিক্ষিত মেয়েদের একিই পরিস্থিতি । ধমান্ধতা , পারিবারিক রক্ষণশীলতা , সামাজিক হীন-মন্যতা , অরুচির্পূণ কটুক্তি – মেয়েদের সামনে চলার পথকে যেন অমসৃণ করে দেয় । তবে এরূপ বিরূপ পিরিস্থিতির মধ্যে থেকে ও অনেক মেয়েরা পিছুপা হয় না , নিজেদের আত্ম-সম্মান ও আত-মযাদার প্রতিষ্ঠায় । অনেক প্রতিষ্ঠানেই সফলভাবে নারীরা পুরুষের পাশাপাশি যেীথ অবদান রাখছে । পুরুষের সমকক্ষতা অজন করাটাই তো জাতির তথা সমাজের উন্নয়নে এগিয়ে যা্ওয়া । তবে এক্ষে্ত্রে নারীদের কমক্ষে্ত্রে পারদশীতা অজন করতে হবে । নারী’ বলে কায-পরিধিকে নিদিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে , নারী’ বলেই মাএাতিরিক্ত সুবিধার অপ- ব্যবহার না করে , কমদক্ষতায় বেগবান হতে হবে । তাহলে জাতি , সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে ।

    6
    3 Comments
Skip to toolbar