Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    4 years, 6 months ago

    #FlashFiction #JahangirLiton

    রোদ পোহানোর গল্প ১

    তিনটা টিয়া রোজ ডিস এন্টেনার তারে ঝুলে রোদ পোহায়। প্রত্যেক ভোরে ওদের কর্কশ ডাকে ঘুম ভেঙে যায় জলিল সাহেবের। নিঃসংগ বারান্দায় রোদে চেয়ার পেতে বসে। আজ ক’দিন ধরেই শুধু একটা টিয়া ঝুলে থাকে, মাঝে মাঝে চেঁচায়।

    বারান্দায় আরো দুটো চেয়ার পাতা। এখন খালিই থাকে।

    রোদ পোহানোর গল্প ২

    আজ সকালে টিয়া দুটো তারে ঝুলে আছে। তাহলে কি ওরা ফিরে এলো? আগেরটা কই?
    জলিল সাহেব ফিরে তাকায় বারান্দায়, চেয়ার দুটো খালি।
    তবে কি চেয়ার দুটো ভরবে ও ফিরে গেলেই।

    7
    3 Comments
Skip to toolbar