Profile Photo

Noorjahan TaniaOffline

  • Noorjahan-Tania
  • Profile picture of Noorjahan Tania

    Noorjahan Tania

    • 4 years, 11 months ago

    ছোটগল্প
    মুচকি হাসির অন্তরালে
    নূরজাহান তানিয়া

    কল কেটে দিয়েই রাগে গজগজ করতে লাগলেন আমার শ্বশুর।
    যত্তসব ছোটলোকের দল! বিশ হাজার টাকা পাঠালাম ঈদ করতে, দশ হাজার টাকার ইফতার। তবুও নাকি কম হয়ে গেছে!
    মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এমন কেন?
    যত কিছুই করি, মন পাওয়া যায় না।
    শুনে আমি মুচকি হাসলাম।
    ঈদের পর পরই বাড়ি ভর্তি হলো মেহমানে।টেবিল ভর্তি হরেক পদের খাবার পরিবেশন করা হয়েছে।কোথাও কিছুর কমতি রাখেননি আমার শ্বাশুড়িমা।মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বলে কথা!
    তবুও ত্রুটির অন্ত নেই। হাজারটা খুঁত ধরলেন ওনারা। মুখ কালো হয়ে গেল শাশুড়িমায়ের।ওরা কি জন্মেও কিছু খায়নি! এত কিছুর পরও……..
    এবারও মুচকি হাসি।
    অফিস থেকে বাসায় ফিরেই ধপ করে সোফায় বসলেন আমার স্বামী, মুখটা ভীষণ ভার!
    মা, শুনেছ? ওরা নাকি তোমার মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়েছে।অথচ বিয়ের আগে কথা দিয়েছিল ওকে পড়াবে। হারামি!
    মুচকি হাসি আবারও।
    ডোরবেল বাজতেই দরজা খুলে দিলাম। দেবর আমার সোজা মায়ের ঘরে চলে গেল।
    কিরে, তুই একা কেন? ওকে আনিসনি?
    আসতে দিলে তো!
    আমার অসুখের কথা বলিসনি?
    তোমার মেয়ে কি ডাক্তার নাকি? ও এসে তোমার চিকিৎসা করবে? অমানুষ!
    সেই মুচকি হাসি।
    ননদ এলো স্বামীসহ।শ্বশুর-শাশুড়ি সবাই খুশি।
    আম্মা, আপনার মেয়ে অসুস্থ। কিছুদিন এখানে থাক,আমি পরে এসে নিয়ে যাবো।
    সব খুশি হাওয়ায় মিলিয়ে গেল যেন!
    প্রকৃতি সবার পাওনা মিটিয়ে দেয়।অপেক্ষা শুধু সময়ের।

    5
    3 Comments
Skip to toolbar