-
যুদ্ধে যাবো/
দামাল ছেলে, দামাল ছেলে
দামাল ছেলের দল
শক্তি সাহস আছে তোদের
যুদ্ধে এবার চল
যুদ্ধ এবার পাক-হানাদার
পাঞ্জাবীদের সাথে
হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে
পঁচিশে মার্চ রাতে
মারলো কতো ছাত্র-যুবক
মা-বোন যতো নারী
পুঁড়িয়ে দিলো হাট-বাজার আর
গরীব লোকের বাড়ি
চায় না ওরা বাঁচি মোরা
নিজের মতো করে
বাংলা ভাষায় কথা বলি
থাকি নিজের ঘরে
হিংসা ওদের পেট ভরা আর
খায় যে আটার রুটি
সুযোগ পেলেই চালাতে চায়
মানুষ মারার ঘুঁটি
দামাল ছেলে, দামাল ছেলে
দামাল ছেলের দল
লড়াই করে স্বাধীন হবো
যুদ্ধে এবার চল।13 Comments
Friends
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
নতুন করে শুরু
@amrin-shimu



অসাধারন,,,চমৎকার কবিতা।