Profile Photo

স্মৃতি রানী রত্নাOffline

  • srratna1990
  • অভিষপ্ত করনা।।
    ******স্মৃতি রানী রত্না

    করোনা তুমি কেড়ে নিয়েছ
    আমার আপন জন
    তুমিযে নিষ্ঠুর তুমি বর্বর
    তুমি বড় বেঈমান।।

    স্রষ্টার সাথে পাল্লা দিয়ে
    অক্সিজেনের খেলা
    ধরনীর বুকে শোকের মিছিল
    লক্ষ লাশের মেলা।।

    তোমার কারনে দস্যি মেয়েটাও
    হয়না ঘরের বার
    তোমার জন্য কত মানুষের
    শত হাহাকার।।

    গরিব লোকের মুখের খাবার
    নিয়েছ তুমি কেরে
    আশার প্রদিপ নিরাসার ফাদে
    মুহুর্তেই দিয়েছ ভরে।।

    মানুষকে করেছ স্বার্থপর আর
    নিঃসঙ্গ একেলা
    তোমার কারনে প্রিয় মানুষগুলে
    কাছে নেই এই বেলা।।

    মৃত্যুর মিছিল দুচোখের কাছে
    দেখেছি কত শত
    অবুঝ শিশুকে আগলে রাখতে
    রইলোনা আর কেহ।।

    প্রিয়জনের লাশ চোখের সামনে
    ছুঁইয়ে দেখতে গিয়ে
    নিজের জীবনের হবে বলিদান
    ভাবতো সে কথা নিয়ে।।

    ভালোবাসা আর মায়া মমতা
    গিয়েছে সবাই ভুলি
    মায়ের কোলের আদরের সন্তান
    নিয়ে গেছে ওরা তুলি।।

    সন্তান হারিয়ে নেই চোখে জল
    কাদেনা মা আর ভয়ে
    লাশটাও বুঝি হাড়িয়ে যাবে
    করনার করাল গ্রাসে।।

    পৃথিবীর বুকে অশনি সংঙ্কা
    ভয়ে হই জরসর
    নির্মমতা চোখের কাছে
    দেখবো কত আরো।।

    পথচলা আজ থমকে গেছে
    লকডাউন কোয়ারেন্টাইনে
    করনার বিচার পাস হয়নি আজো
    সংবিধানের আইনে।।

    করনার গ্রাসে নিত্য হাহাকার
    গরিবের ছোট্ট ঘরে
    সাহায্যের হাত বারায়না কেউ
    হত দারিদ্রের তরে।।

    নকুন করে আসলে তুমি
    অমিক্রন নাম নিয়ে
    তোমার লালসার হয়নিকো শেষ
    হাজার ধ্বংশ দিয়ে।।

    পারবেনা তুমি যতই হও
    শক্তিতে বলীয়ান
    আমরাও রুক্ষতে শিখেছে
    নিজের আপন প্রান।।

    তোমার ভয়ে হয়নি কাতর
    গরিবের সাহসি প্রান
    সবপারলেও পারনি করতে
    ক্ষুধাকে নিবারন।।

    20
    12 Comments

স্মৃতি রানী রত্না

Teacher and writer

নামের ‍উপরে ক্লিক করুন Facebook: স্মৃতি রানী রত্না

নামের ‍উপরে ক্লিক করুন Email: SERETY RANY RATNA

ঠিকানায় ‍উপরে ক্লিক করুন All time address: CH94+WXC, বাউফল

Skip to toolbar