Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 6 months ago

    জনপ্রিয়তা_স্বার্থ_হিংসা
    ————————
    ***
    জনপ্রিয়তা হলো
    মোহের মতন,
    হজম না-হলে হয়
    তারার পতন।
    (তাই) নিজেকে অকারণে
    তারা ভেবে বসো না,
    কে কি বলছে
    বেশি গায়ে মেখো না।
    ***
    স্বার্থ হলো মানুষ মাপার
    আসল পরিমাপ,
    আঘাত-লাগলে দেখতে-পাবে
    অভিনব-প্রলাপ।
    এর জন্য কাছের মানুষ
    দূরে সরে যায়,
    হঠাৎ করে আপন লাগে
    নতুন পরিচয়।
    ***
    হিংসা হলো মানব মনের
    আঁধার ঘেরা রূপ,
    অনেক পাপের জন্ম দেয়া
    ঘৃনিত এক স্বরূপ।
    মনের মাঝের নোংরা-নিজের
    নিপুন পরাজয়,
    হিংসা হলো নিজ ভুবনে
    রিপুর বিরাট প্রলয়।

    ©️ বাপ্পী খান
    নিকেতন। ঢাকা।

    9
    3 Comments
Skip to toolbar