-
” প্রথম রাজধানীতে”
–পি. কে. সরকার
:
তখন ২০০২ খ্রিঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। বন্ধু বাবু এবং আমি ঢাকা যাবো। কিন্তু দু’জনই রাজধানীতে নতুন। উদ্দেশ্য বাবুর বুয়েট ভর্তি কোচিং। আমরা উঠবো সায়েম ভাইয়ের বাসায়। প্রয়োজনীয় দিকনির্দেশনা সায়েম ভাইয়ের আম্মার কাছ থেকে নিয়েছি।
:
এখন যাবো কোন গাড়ীতে, তাই নিয়ে দু’জন ভেবেই অস্থির। ভেবে স্থির করলাম, যাবো কম টাকাই। ফেরত আসবো ভালো গাড়ীতে, যদি টাকা বেশি থাকে।
:
যেমন ভাবনা তেমন কাজ। স্বপন মামা তখন বিরামপুর থাকতো, ওনাকে সঙ্গে নিয়ে জাকের গাড়ীর দুটি টিকিট কিনলাম। গাড়ী বিরামপুর থেকে ছেড়ে দিল। নবাবগঞ্জ হয়ে ভাদুরিয়া দিয়ে হাইওয়েতে উঠবে। কিন্তু গাড়ী নবাবগঞ্জ যেতে না যেতে, আমাদের দু’জনকে মনে হয় ভর্তা করে ফেলবে। দেখি, যাত্রী টিকিট ছাড়াও উঠছে গাড়ীতে। বাসের ছাদে মুরগীর ঝুড়ি। ভিতরে আমরা মানুষ মুরগী।
আমি এখনও ভাবতে থাকি, কতই না বোকা ছিলাম! অতি চালাকের গলায় দড়ির মত বোকামি।
:
যাই হোক, গাড়ী চলছে গরুর গাড়ীর মত। রাস্তায় যেখানে সেখানে দাঁড়াচ্ছে আর যাত্রী উঠাচ্ছে। গাড়ীতে জায়গা ছিল না তবু যাত্রী উঠানো থামছে না। নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার উপক্রম।
:
বহু কষ্টে গাবতলি পৌঁছতে পেরেছি। এখন কোন পথে যাবো বোঝে উঠতে পারছিলাম না। দু’জনে বুদ্ধি করে, চায়ের দোকানে চা খেতে খেতে দোকানিকে বলছিলাম; তেঁজগাঁও যাওয়া যাবে কোন গাড়ীতে, ধানমন্ডি কোন গাড়ীতে, মিরপুর কোন গাড়ীতে। এভাবেই সেদিন বোঝে নিয়েছি লেগুনাতে ১০ টাকা ভাড়া দিয়ে তেঁজগাঁও যাওয়া যাবে।
:
অতঃপর ১৫২ নম্বর বাসার সামনে পৌঁছে, দরজায় দিলেম ঠোকা। বের হয়ে আসলেন, সেই প্রিয় সায়েম ভাই। তখন আমাদের খুশি আর দেখে কে! ভাইও আমাদের দেখে প্রচণ্ড খুশি।
:
ভাই, আমাদের বাসায় রেখে বাহিরে কাজে গেলেন। আমরা বাসায় টিভি দেখতে শুরু করলাম। আমার জীবনের প্রথম টিভিতে অত গুলো চ্যানেল দেখার সৌভাগ্য হয়ে ছিল সেদিন। আর গোল্ড লিফ সিগারেটের এত গুলো প্যাকেট দেখে নিজেকে সামাল দিতে পারিনি। কয়েকটিতে সুখের দম দিয়ে ছিলেম। রাতে ভাই ফিরে আসলে, সবাই মিলে এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম।
:
পরের দিন, ফার্মগেট, ওমেগা কোচিং এ গেলাম। বাবু কোচিং এ ভর্তি হলো। আর ওর মেস, খামার বাড়ীর পিছনে। সব কিছু ঠিক করে একটু ঘুরে বেরালাম। প্রথম সংসদ ভবন দর্শন করেছিলাম ২০০২ খ্রিস্টাব্দে। সংসদ ভবন দেখে সেদিন আমি ধন্য হয়ে ছিলাম। আর বন্ধু, বাবুকে অনেক ধন্যবাদ তার সুবাদে প্রথম ঢাকা ভ্রমণ।6 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


ভালো ই তো,,,বেশ স্মৃতিময় গল্প!!!