-
করোনা
করোনা আজ পেয়ে বসেছে
শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ক্যাম্পাসে
শিক্ষকরা আজ পাচ্ছে ভাতা
শিক্ষার্থীরা কেন ঘরে
শিক্ষাহীনতায় ভূগছে
শিক্ষার্থীরা আজ পথে নেমেছে
শিক্ষকরা আছে কেন চুপ
তাদের কি দায়িত্ববোধ
লোপ পেয়েছে.?!
লাখো শিক্ষার্থীর আর্তনাদ
তাদের কানে কি পৌঁছেছে.?!করোনা কে বুড়ো আঙুল দেখিয়ে
গার্মেন্টস কর্মী বিজয়ের হাসি হাসে
সেই বিজয়ের ভাগ পেয়েছে
আম-জনতাতে
বাংকার , ব্যবসায়ীরাও নেই বসে
তারাও তো ভাগ বসিয়েছে
দূর্ভাগা শিক্ষার্থীরা হায়!
হেরে গেছে
তাইতো তারা আজ ঘরেকিছু দিন আগের কথা
বন্ধু আমার আদর্শ ছাত্র
ভাবে দেশ ও দেশের দুখিনীর কথা
পাশে দাঁড়াবে দুখিনীর
চাই শুধু কিছু টাকা
শেষ বেঞ্চের বন্ধুটাও
পড়ছিল খুব মন দিয়ে
একটা জব তার খুবই দরকার
তার ভালোবাসা পড়ছে বিপদে
রাসেল নামের ছেলেটিকে
দেখি নাই কখনো অযথা বসে থাকতে
বাবার বয়স 50 পার
কতদিন আর রিকশা চালাবে
ছেলে হবে অফিসার
সেই আশাতেই বুক বেধে ছিলে
এলাকার ছোট ভাইয়েরা
সালাম দিত দেখা হলে
বই খাতার ভারে কাঁধটা থাকতো নুয়েআমার বান্ধবী রুবিনা
হাসিতে তার প্রশান্তি আছে
হাসিমুখে পাশে দাঁড়াতো
নিপীড়িত নারীর পাশে
স্বপ্ন ছিল সমাজসেবা করার…
….
আর ঐ যে মাস্তান মেয়েটি
ছেলেদের দাবিয়ে রাখতো যে
ছিল না তার কোনো স্বপ্ন
আড্ডা মস্তি ভাল লাগতো
ঘরে যেতে চাইতো না সে….
…প্রকৃতি প্রেমী নীলা নামের মেয়ে
ঘুরে বেড়াই পাহাড়ে বন্দরে
…পাড়ার সেই ছোট্ট বোনটি
স্কুল ড্রেসে লাগে বড্ড কিউটি#######
দু’বছর পরে ,****
আজ বড্ড নিজেকে একা লাগে
বন্ধুরা আজ কোথায় ?
যাদের ছাড়া চলত না একটি দিন
সেই বন্ধুদের খোঁজ পায়না আজ কতদিন
খুব কষ্টে পেলাম সন্ধান
কষ্টে বুকটা হয়ে গেছে খানখান
ক্লাসের সেই আদর্শ ছাত্রটি
শুয়ে বসে ফোন নিয়ে পড়ে থেকে
আজ সে মানসিক চাপে ভুগছে
চেহারাটা এমন হয়েছে
তাকানো যায় না
আর শেষ বেঞ্চের বন্ধুটা
ড্রাগের নেশায় কাটায় রাত-দিনটা
ভালোবাসা তার হারিয়ে গেছে
এখনো সে আটকে আছে পরীক্ষাতে
আর রাসেল…
বাবার রিকশাটি আজ তার
কাঁধে নিয়েছে পরিবারের ভার
বোনকে পাড়ার লম্পটগুলো
শকুনের মতো ছিড়ে ফেলছে
যৌতুকের টাকা যোগার হলে
বোনটারে দিতে হবে বিয়ে
মায়ের ওষুধের জন্যেও তো টাকা চাই
বাবা যে তার আর বেঁচে নাই
মা বোনকে নিয়ে আজ সে বহু কষ্টে আছে
চোখের পানি আটকাতে পারিনি
অঝোরে ঝরছে
তারপর সেই রুবিনা
আজ নিজেই নিপীড়িত
আর ঐযে মাস্তান মেয়েটি
সংসার করছে
ঘরে বসে বাচ্চা মানুষ করছে
শুনলাম নীলার বিয়ে হয়ে গেছে
বিসিএস ক্যাডারের সাথে
কিন্তু আমি তো জানি
সে আজ জীবন্ত লাশ
তারমনে অন্য কারো বসবাস
হয়তো হাজারো নীলার
স্বপ্ন ভেঙ্গেছ,
হারিয়েছে প্রিয় মানুষটিকে
দু’দিন হলো
খবর পেলাম
সেই ছোট্ট কিউট বোনটি
ধর্ষিত ।পাড়ার গলিতে ঢুকে
মনটা আমার বিষিয়ে গেল
সালাম দেওয়া ছোট ভাইগুলো
আড়চোখে চেয়ে আছে
পিছু ফেলতেই শুনতে পেলাম
মালটা অনেক হট রে
……….বাসায় ঢুকতেই বাবা বলে
পাত্ররা কাল তোমায় দেখতে আসবে
আজ কিছু বলার মুখ নেই…
পড়াশোনার অজুহাত দেওয়ার তো পথ নেই
আমার দেহটা ও বুঝি,
জীবন্ত লাসের মর্গে যাবে….
স্টুডেন্টরা করোনাতে মরেনাই
বেঁচে আছে । তবে
একেকটা জীবন্ত লাশ॥Emotionless Rima
6 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi



স্বাগতম!