-
যদি শুনতে চাও,
সংক্ষুব্ধ হৃদয় যা বলে।
ভিষণ বাতাসের অত্যাচারে নেতিয়ে পরা
লাউয়ের ডগার মত।
আরো বললে,
ভাঙ্গা রাস্তায় লাফিয়ে চলা চাকা-
বারবার ছিদ্র হয়ে হাওয়া ফুরাবার মতো।
শোনো, শান্তনা দিও না,
ক্লান্ত হয়ে যাবে শান্তনা দিতে গিয়ে।
শুধু শোনো,
যা বলতে চাই বহুদিন হতে।
এ জীবনের কথা হয়তো বিশেষ কিছুই নয়।
অনেকের থেকেও আনকোরা কিছু।
যা হতে দেখো প্রতিদিন-
তোমাদের খুব আসেপাশে।
জানো কি?
যিনি মাটি চিড়ে ফসল আনে ঘরে,
তিনি মাটির কতোখানি জানে !?
যদি শুনতে চাও সংক্ষুব্ধ হৃদয় কি বলে,
কান পাতো এ বুকের বাম কোণে।7 Comments-
@araf ধন্যবাদ ভাই
Friends
জাহিদুল ইসলাম
@jahidnotes
Zahidul Islam Roni
@roni03
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আদিত্য পাল ঈশান
@ishandadaadi
Jannatun Nur
@jannatun-nur
আয়েশা সিমা
@ayesha-sima
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
যুবক অনার্য
@jajan



চমৎকার লিখেছেন।