Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    5 years, 2 months ago

    পরী, এই ফাল্গুনে পাঠিয়েছি তোমার কাছে শেষ চিঠি।
    📩📩📩📩📩📩📩📩📩📩📩📩

    — মোঃ মনিরুজ্জামান খান।

    পরী, এই মুহূর্তটা যেখানে থেমে আছে, সে জায়গাটির নাম
    ভাঙা মনের দূর্গ। এবংব সেই ভাঙা দূর্গ তুমি না এলে আর কোনদিন
    মেরামত হবে না। এখানে তোমার মিলনের আহত হৃদয়,
    মৌনতার কালো ধূলোর নিচে চাপা পড়ে অহরহ ছটফটিয়ে দিন
    কাটাচ্ছে। তোমার অবর্তমানে দিন রাত্রি ঠিকই চলে যায়। শুধু
    তোমাকে ফিরে না পাওয়ার কষ্টের কোন শেষ নেই।
    পরী, তুমি ছাড়া যে আমার আর তেমন কেউ নেই। তুমি না চাইলে
    আমার এই কষ্টের নীল আতঙ্ক কোনদিন দূর হবে না। ভুলে যাওয়ার কারসাজি তুমি আর করো না। আমি এখনো আগের
    মতো তোমার সেই আবেগী বন্ধু’ই আছি। তোমার ভালোবাসার
    তুলনায় প্রিয় অন্য কিছুই নেই।
    পরী, জীর্ণ বুকে না বুঝার ভীড়ে ভালবেসে তুমি আর ফিরে
    আসলে না। ফাগুনের রঙ মুছে যায় তুমি কাছে ডাকলে না।
    তুমি আর কোন অজুহাতের গল্প আমাকে বলো না। শুনলে
    মনে হয় কষ্টে দম উড়িয়ে দেই। আমি ‘ই তো, তোমার সেই….
    ” মিলন !

    6
    2 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar