Profile Photo

RDOffline

  • RDristy
  • Profile picture of RD

    RD

    • 5 years, 6 months ago

    আজকাল আর কারো সাথে তেমন কথা বলতে ভালো লাগেনা।আস্তে আস্তে কথাগুলো কেমন জরাগ্রস্ত হয়ে আসছে।অবশ্য আমার সাথে কথা বলার জন্য যে হাজারো মানুষ বসে আছে তাও নয়।বরং সবাই গা বাঁচিয়েই চলে।কি আপন আর কি পর।একসাথে থাকতে থাকতে কিছু আপন মানুষ বিরক্তি প্রকাশ করে আবার কিছু আপন মানুষ একসাথে না থাকতে পারার অপরাধে ছেড়ে চলে যায়,অন্য কাউকে আপন বানিয়ে ফেলে।কিন্তু আমার প্রশ্ন হলো আপন মানুষের অর্থ কি এটাই??
    জীবন পার হয়ে যাচ্ছে,বয়স বেড়ে যাচ্ছে অথচ এখনো কত প্রশ্নের সংগ্রহশালা বয়ে বেরাচ্ছি যার উত্তর না আমি খুঁজে পাবো না আমাকে কেউ খুঁজে দেবে….মাঝে মাঝে কিছু মানুষ আমাকে ছেড়ে চলে যায়,মাঝে মাঝে আমি কাউকে ছেড়ে চলে আসি,এটাই নাকি জীবনের balance,,,তারা আমায় ছাড়লে প্রশ্ন তোলা মানা কারণ নিঃশ্চয় আমার দোষ ছিলো অথচ আমি ছাড়লে প্রশ্নবোধক চিহ্নটা আমার নিয়তের উপর লাগানো হয়,সব দোষ কি একটা মানুষের ই হয়???
    জীবনের একটা পর্যায়ে যখন সবার সাথে ভালো ছিলাম তখন কেউ বিশ্বাস ই করতোনা,সামনে হাজারো ভালোবাসর অভিনয় করে আড়ালে বলতো ওর ভালোমানুষিটা পুরোটাই অভিনয়,,অথচ অভিনয়টা কে করলো????জীবনের আরো একটা পর্যায়েও যখন একি রকম থাকলাম লোকে উপাধি দিলো বোকা, এটাই পাওনা ছিলো???
    ভালোবাসা,বন্ধুত্ব,মায়া,স্নেহ সবগুলো শব্দ যখন একসাথে দূরে ঠেলে দেয় তখন বাঁচাটা কঠিন হয়ে যায়।
    কারো পা না থাকার কষ্ট দেখে জুতো পড়তে না পারার কষ্ট ভুলা গেলেও নিজের পৃথিবীর নিজের মানুষগুলো অচেনা হয়ে গেলে,ভালোবাসা কমিয়ে দিলে তার তুলোনা কি কিছু দিয়ে করা যায়?????
    এত বছর বাঁচার মতো বাঁচার পর হঠাৎ জীবনের মাঝ পৃষ্ঠায় এসে যদি একটা বড় শূণ্য দেখা যায় তখন পরের পৃষ্ঠাগুলো এগুতে ভয় হয়।কারণ একি দুঃখ বারবার পেলে হয়তো নিজেকে সামলাতে পারেনা সবচেয়ে শক্ত মানুষটাও……..

    ✍megh

    1 Share
    13
    16 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 July 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 04 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন

    • সুন্দর লেখা আগামীর শুভেচ্ছা

    • শুভেচ্ছা শুভকামনা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 06 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার উপস্থাপনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 27 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন।

    • অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 01 June 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জীবনের একটা পর্যায়ে যখন সবার সাথে ভালো ছিলাম তখন কেউ বিশ্বাস ই করতোনা,সামনে হাজারো ভালোবাসর অভিনয় করে আড়ালে বলতো ওর ভালোমানুষিটা পুরোটাই অভিনয়,,অথচ অভিনয়টা কে করলো????জীবনের আরো একটা পর্যায়েও যখন একি রকম থাকলাম লোকে উপাধি দিলো বোকা, এটাই পাওনা ছিলো??? আপনি আমার মনের কথা বলে দিলেন। অসাধারণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 December 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 December 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar