Profile Photo

মামুন আব্দুল্লাহOffline

  • mamun84
  • পরমাণুর গভীরে ,আরো ঘোর গভীরে –
    আখেরে শূন্যে মেলায় ;
    শূন্য কি তবে -শূন্য ভোলায় ?
    তুমি আমি দোঁহে ,মালা গাঁথিবারে –
    ঠোঁটে রাখি ঠোঁট ,
    প্রেমে দাও ভোট ;
    মানব কি ভালোবাসা ভুলিতে পারে ?

    দিনরাত খুঁজি ,নিজে নাহি বুঝি ,
    প্রেম ডাকি কারে ?
    কি আছে ওপারে ?
    তবু বুঝে যাই ,মানবের তরে স্বপ্ন খুঁজি ;
    এইসব ভাবি –
    কাল্পনিক ছবি,
    তুমি আমি তবু হায় ,ডুবে যাই রোজ ই ;

    টিকে থাকি মোরা ,সবুজ বসুন্ধরা –
    ক্রমশ বিলীন ,
    তবু আত্মলিন ;
    হায় প্রেম হায় প্রেম ,এ যে শুধু রসায়ন খেলা ;
    তোমাতে ডুবিব আমি,
    আমাতে ভাসিবে তুমি;
    এইসব ঘোর নিয়ে- জগতের কেটে যাবে বেলা ।

    4
    2 Comments
Skip to toolbar