Profile Photo

আশ্রাফুজ জামান তানবীনOffline

  • AshrafujJaman001
  • বাসের সাইডে কে তাকিয়ে ছিলো ?
    আজকে লিখাটা একটু বড় তবে আশা করি সবাই পড়বেন ;
    যাইহোক , আজকে কাহিনীটা আমার সাথে ঘটে ছিলো কিছুদিন আগেই । তো, কিছুদিন আগে আমি বাসে করে ঠিক শহরের দিকে যাচ্ছিলাম ; হঠাৎ জ্যামে আটকা পড়ি আমি , তো প্রায় অনেকক্ষন জ্যামে ছিলাম , আমি ঠিক জানালার পাশের সিটে বসে , তখনই হঠাৎ খেয়াল করলাম আমার দিকে একদম বড় বড় চোখে কে যেন তাকিয়ে আছে , আমি কোণা চোখে দেখি হালকা করে একদম মানে অনুমান করলাম কোনো মেয়ে তাকিয়ে আছে , যাক ভালোই লাগলো , মানে একটা মেয়ে তাকিয়ে আছে , ভালোই লাগার কথা না ? !!! যাইহোক , সময় যাচ্ছিলো ১০ মিনিট ,২০ মিনিট ৩০ মিনিট পর্যন্ত হয়ে গেছে তবুও ঐ কোণা চোখে দেখি সে এখনো আমাকে এক নজরেই দেখে যাচ্ছে ,এরপর মনে কাতুকুতু দিচ্ছিলো জানার জন্য মেয়েটা বা ঐ ব্যক্তিটা আসলেই কে বার আমার দিকেই কেন তাকিয়ে আছে ? তো আমি হঠাৎ বামে ঠিক তার দিকে তাকাই , এবং দেখে আমি অবাক এবং শব্দহীন , কারণ যারে এতক্ষন সুন্দরি মেয়ে ভেবে মুড দেখাচ্ছিলাম , বারবার চুল সরাচ্ছিলাম সে আসলে পাশের দোকানে লাগানো “ফেয়ার এন্ড লাবলি” -র পোস্টার । 😑😑😑
    এই যে ছেকা খাইলাম পুরা শহর ঘুড়ে আসার পরও সে কষ্ট ভুলতে পারি নাই !!! 🙃🙂🙃

    8
    4 Comments

Ashrafuj Jaman Tanbin

WEb Developer

" আমি কোনো কবি নয়,,,
আমি শুধু ছন্দের হাতুড়ি পেটাই
চিত্তের অপ্রকাশিত ঐ গভীর
বেদনায় "

 

 

Skip to toolbar