-
রয়ে যাওয়া
***************
[@rehana-akter , খানিকটা বড় লেখা চেয়েছিলেন……………]পৃথিবী ধূসর হয়ে আছে,
মৃতের সখ্যতা নিয়ে কাল তার বয়ে চলে যায়,
চিৎকার, হাহাকার, ক্রন্দন – সব মিলে যায়-
ভাগাড়ে নিথর থাকা নিস্তব্ধতাটির কাছে।ইতিহাস বুনে চলে,
অনাদিকালের স্রোতে চলমান পাওয়া ও না-পাওয়া,
ইতিহাস হয়ে রয়,
চেতনাবিহীন সব মানুষের চুপচাপ শুধু মরে যাওয়া,
ইতিহাস বেঁচে থাকে, শত বিস্মৃতিকে ভর করে-
সবকিছু ভেসে চলে যথারীতি যুগের জোয়ারে,
তুমি, আমি, আমাদের পর-
আর যারা সাজাবে বাসর,
শব্দ ও কথামালা যারা যারা গেঁথে যাবে; বিভাবরী হয়ে-
সময়ের পায়ে,
‘অতীত কাহিনী’ তাকে বলা হবে…তারপর,
…তারপর বিস্মৃত বাসর।তবুও থাকবো বেঁচে,
হাওয়ায় যেমন ভাসে ইথারের চোরা খুনসুটি,
কর্মযজ্ঞ শেষে, সময় যখন দেবে ছুটি
আঁচড় থাকবে মহাকালে – আমরা ছিলাম,
নির্জীব প্রান্তরে একটি ক্ষণের কোনো উচ্ছলতার মাঝে,
ছিলো এই নাম-
প্রাণের স্পন্দন যে আনতে চেয়েছে কোনো ভোরে,
ক্ষীয়মান গ্রামে ও নগরে-
শান্তি আনার পণ নিয়ে একদিন জেগেছিলো তারা,
ছোট্ট বীজের মতো মন, ক্ষুদ্র চেতনা তার
বিবর্ণতার বুকে রঙিন বিন্দু হয়ে দিয়েছিলো সাড়া-
মহাকালের মাঝে একটি স্রোতের এক সৃষ্টি-প্রয়াসে,
যেখানে প্রাণের গুঞ্জন ভেসে আসে-
যেখানে শান্তি আসে,
স্বস্থিরা যাকে ভালোবাসে।সেখানে থাকবে নাম-
অসীমের পানে চলা অভিযাত্রীর সারি থেকে-
একটি চেতনাবিন্দু, গিয়েছে তাহার ছোঁয়া রেখে,
একটি স্পন্দন আর, আলোর একটি ক্ষীণ রেখা
রয়ে যাবে আঁকা-
ইতিহাস মুছে যাবে, মুছে যাবে প্রজ্ঞায় সাজা কথামালা-
তবু সেই বিদায়ের বেলা,
একটি বিন্দু বুকে- টের পাবে একা মহাকাল,
একদিন এখানে ছিলো-
বিবর্ণ পৃথিবীতে রঙিন সকাল।8 Comments
Friends
Khondkar Mostaque Ahmed
@mostaque
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
Zahidul Jamy
@zahidul
Tamim Iqbal
@tamim-iqbal
পিউরা পিউ
@purapiu
sanjida akter jim
@sanjidajim
Lovely Live
@lovely-live
উদাস বালক
@udash404
Zuel Rana
@zuel-rana


খুব ভালো লিখেছেন। বিবর্ন পৃথিবী